সীমান্তে মহিলাকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগে ধৃত দুই বিএসএফ জওয়ান
আর তা নিয়েই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাটি ঘটেছে বাগদা সীমান্ত এলাকায়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত বিএসএফের এএসআই ও এক জন কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে।
সীমান্ত এলাকায় এক মহিলাকে ধর্ষণের ঘটনায় তীব্র উত্তেজনা। শুধু তাই নয়, ঘটনায় নাম জড়াল বিএসএফের। আর তা নিয়েই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাটি ঘটেছে বাগদা সীমান্ত এলাকায়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত বিএসএফের এএসআই ও এক জন কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে।

ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা তা এখনও স্পষ্ট নয়। ধৃত দুই বিএসএফের জওয়ানকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বাগদা থানার পুলিশ।
নির্যাতিতা ওই মহিলার অভিযোগ বৃহস্পতিবার রাতধরে চলে অকথ্য অত্যাচার। বাগদা সীমান্তের জিতপুর বিওপির পাশে পাট ক্ষেতে তুলে ইয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ ওই তরুণীর। শুক্রবার সকালে কার্যত সাহস নিয়েই বাগদা থানার দ্বারস্থ হন ওই মহিলা। পুরো বিষয়টি বিস্তারিত জানিয়ে লিখিত অভিযোগ করেন ওই তরুনী। ঘটনায় নাম জড়ায় বিএসএফ-এর ৬৮ নম্বর ব্যাটালিয়ানের দুই জওয়ানের। এরপরেই বাগদা থানার তরফে বিএসএফের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হয় পুলিশের তরফে।
আর এরপরেই ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে বিএসএফের ওই দুই জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনায় শুক্রবার সকাল থেকে উত্তেজনা ছড়ায়। স্থানীয় বিএসএফের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন সাধারণ মানুষ। তবে এই ঘটনা মোটেই হালকা ভাবে নিতে নারাজ বিএসএফও। বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশ সুপারের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে বিএসএফ-এর সদর দফতর। ঠিক কি অভিযোগ এবং কি হয়েছে বিস্তারিত রিপোর্ট আকারে জমা দেওয়ার কথা বলা হয়েছে। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কেউ কোনও মন্তব্য করেনি।
অন্যদিকে বনগাঁ পুলিশ জেলার এসপি তরুণ হালদার জানিয়েছেন, এক মহিলার অভিযোগের ভিত্তিতে বিএসএফের দুই জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। গন ধর্ষণের অভিযোগ করা হয়েছে। বাগদা থানার অন্তর্গত জিতপুর এলাকায় এই ঘটনা ঘটেছে বলে দাবি পুলিশের। পুরো বিষয়টি তদন্ত হচ্ছে বলেও দাবি পুলিশ আধিকারিকদের।আজ শনিবার ধৃতদের আদালতে তলা হবে বলে জানা যাচ্ছে।
অন্যদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। এই প্রসঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, আগে কাশ্মীরে সেনার বিরুদ্ধেও এমন অভিযোগ উঠেছে। বেশির ভাগ ক্ষেত্রেই এমন অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। তবে এক্ষেত্রে সত্যি মিথ্যা জানতে হবে। যদি সত্যি হয় তাহলে তা ভয়ঙ্কর। দোষীদের কড়া শাস্তি দাবি দিলীপ ঘোষের।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications