তৃণমূল ভুল, এই প্রমাণে ভারতের নাগরিকত্ব আবেদন করবেন শান্তনু ঠাকুর

নাগরিকত্ব আইন নিয়ে বাংলায় যথেষ্ট বিতর্ক চলছে। পশ্চিমবঙ্গে রাজ্যের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন সিএএ রাজ্যে তিনি চালু করতে দেবেন না। তৃণমূল মানুষকে ভুল বোঝাচ্ছে। এই দাবি করছেন বিজেপি নেতৃত্ব। এবার সেই হিসেবে মাঠে নামলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ, এবারের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর।

তিনি নিজে এবার ভারতের নাগরিকত্ব চাইবেন। প্রতিকী ভাবে এই নাগরিকত্ব চাওয়া হবে। শান্তনু ঠাকুর নিজেই ঘোষণা করেছেন বলে খবর। নাগরিকত্ব আইন নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তা দূর করতেই এই পদক্ষেপ। এমনই জানা যাচ্ছে।

শান্তনু ঠাকুর প্রমথ রঞ্জন ঠাকুরের নাতি। মতুয়া সম্প্রদায়ের একজন বিশিষ্ট সদস্য। তিনি দেশভাগের পর ভারতে আসেন। তিনি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার মতুয়া সম্প্রদায়ের লোকদের সংখ্যাগরিষ্ঠ এলাকা বনগাঁ থেকে বিজেপির সাংসদ। এবারেও তিনি ওই কেন্দ্র থেকেই বিজেপির প্রার্থী হয়েছেন।

২০১৯ সালে নাগরিকত্ব আইন নতুন করে তৈরি হয়। লোকসভা নির্বাচনের আগে অতি সম্প্রতি সেই আইন লাগু হয়েছে। ভারতবর্ষে তৃণমূল কংগ্রেস রীতিমতো প্রচারে নেমে পড়েছে। নাগরিকত্ব আইনের সঙ্গে এনআরসি জড়িয়ে আছে। নাগরিকত্বের আবেদন জানানো হলেই মৌলিক অধিকার কেড়ে নেওয়া হবে। ডিটেনশন ক্যাম্প পাঠিয়ে দেওয়া হবে আবেদনকারীদের।

তৃণমূল কংগ্রেস ভুল তথ্য দিচ্ছে। সে কথা মানুষের কাছে বোঝানোর জন্যই শান্তনু ঠাকুর নাগরিকত্ব আবেদন করবেন। এমনই পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি। তাঁর কথায়, "আমি নিজে নাগরিকত্বের জন্য আবেদন করব। যদিও আমার এটির প্রয়োজন নেই। আমি এখনও লোকেদের কাছে প্রমাণ করার জন্য এটি করব, যে কিছুই হবে না।"

আবেদনকারী ব্যক্তি কোনও সন্ত্রাসবাদ, জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে নেই। সেই তথ্য দেখার জন্য কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ নিয়েছে। এমনই দাবি শান্তনু ঠাকুরের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+