উত্তাল সমুদ্র, বঙ্গোপসাগরে উল্টে গেল ট্রলার, নিখোঁজ ১৮ মৎস্যজীবী

উত্তাল সমুদ্র, বঙ্গোপসাগরে উল্টে গেল ট্রলার, নিখোঁজ ১৮ মৎস্যজীবী

শক্তিবাড়াচ্ছে নিম্নচাপ তার জেরে উত্তাল বঙ্গোপসাগর। সমুদ্র থেকে ফেরার পথে সুন্দর বনের কেঁদো দ্বীপের কাছে উল্টে গেল একটি ট্রলার তাতে ১৮ জন মৎস্যজীবী ছিলেন। সকলেই িনখোঁজ বলে জানা গিয়েছে। তাঁদের সন্ধানে কাকদ্বীপ এবং পাথর প্রতিমা থেকে ট্রলার পাড়ি দিয়েছে সমুদ্রে। উপকূল রক্ষী বাাহিনীকেও খবর দেওয়া হয়েছে।

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি

নিম্নচাপের জন্য জন্য আগেই মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছিল। গতকাল রাত থেকেই উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। মৎস্যজীবীরা ফিরতে শুরু করেছিলেন তার মধ্যেই ঘটল বিপত্তি। শুক্রবার সকালে কেঁদো দ্বীপের কাছে চড়ায় ধাক্কা লেগে হঠাৎ করে ডুবে যায়। তােত ১৮ জন মৎস্যজীবী ছিলেন। তাঁরা নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে কাকদ্বীপ এবং পথর প্রতিমা থেকে ট্রলার পাড়ি দিয়েছে। উপকূল রক্ষী বাহিনী উদ্ধার কাজ শুরু করেছে। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় সমস্যা হচ্ছে।

উত্তাল হয়ে উঠেছে সমু্দ্র

উত্তাল হয়ে উঠেছে সমু্দ্র

ক্রমশ শক্তি বাড়াচ্ছে িনম্নচাপ। তার জেরে উত্তাল হয়ে উঠেেছ সমুদ্র। জলোচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দিঘা, মন্দিরমনি সহ একাধিক উপকূলে জারি করা হয়েছে সতর্কতা। মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হচ্ছে। দুপুরের পর থেকে আরো বাড়বে বর্ষণের দাপট। কারণ সেসময় স্থলভাগে প্রবেশ করবে িনম্নচাপটি। ক্রমশ ওড়িশার দিকে এগিয়ে যাবে সেটি। তার জেরে রাজ্যের একাধিক জেলায় বাড়বে বর্ষণের দাপট। সাত জেলায় অতিবর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।

জারি কমলা সতর্কতা

জারি কমলা সতর্কতা

নিম্নচাপের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে একািধক জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনায় বর্ষণ বাড়বে। তার জন্য আগে থেকেই সতর্কতা জারি করা হয়েছে। একাধিক জেলায় জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে। বিশেষ করে উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বর্ষণের দাপট বাড়বে। শনিবার থেকে ধীরে ধীরে কমবে বর্ষণ। শনিবার আবার পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমানে বর্ষণের সম্ভাবনা রয়েছে।

মিটবে বর্ষণের ঘাটতি

মিটবে বর্ষণের ঘাটতি

বর্ষা রাজ্যে প্রবেশ করেছে কিন্তু তেমন বর্ষা দেখা যায়নি। তার জেরে চাষের বিপুল ক্ষতি হয়েছে। কিন্তু পর পর তিনটি নিম্নচাপের কারণে বর্ষার ঘাটতি কিছুটা হলে মিটবে বলে মনে করা হচ্ছে। এদিকে বর্ষার দাপটে নাজেহাল একাধিক রাজ্য। পাশের রাজ্য ওড়িশায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক জায়গায়। ৮ জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+