টিটাগড়ে যান্ত্রিক ত্রুটি, শিয়ালদহ মেইন শাখায় ব্যাহত ট্রেন চলাচল, চরম ভোগান্তিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা
শুক্রবার সকাল থেকে শিয়ালদহ মেইন লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত। টিটাগড় স্টেশনে রেললাইনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। তার জেরে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা। এদিকে আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষাও রয়েছে। ট্রেন চলাচল ব্যহত হওয়ায় চরম সমস্যায় পড়েছেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকারা।
এক ঘণ্টা থেকে ৪৫ মিনিট দেরিতে চলছে ট্রেন। অনেক ট্রেনই বাতিল হয়ে যাচ্ছে। অফিস টাইমে চরম ভোগান্তির শিকার শিয়ালদহ মেইন শাখার ট্রেন চলাচল। সকাল থেকে ঠিকঠাকই চলছিল ট্রেন। হঠাৎ করে ৮টা থেকে সিগনালে ত্রুটি ধরা পড়ে। যার জেরে চরম ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রী থেকে পরীক্ষার্থীরা।

ইতিমধ্যেই রেলের কর্মীরা সেখানে পৌঁছেছে। তারপরেই রেলের তরফে জানানো হয়েছে বেশ কিছুক্ষণ ট্রেন বন্ধ থাকবে। কোথায় গলদ সেটা ধরা পড়ার পর ফের ট্রেনচলাচল শুরু হবে। দীর্ঘক্ষণ পরে ট্রেন চলাচল শুরু হলেও ট্রেনের সংখ্যা অত্যন্ত কম। ধীর গতিতে চলাচল করছে ট্রেন। এক একটি ট্রেন দেড় থেকে ২ ঘণ্টা দেরিতে চলছে।
টিটাগড় স্টেশনের ১২ নম্বর রেলগেটের কাছে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। তারপর থেকেই থেমে থেমে চলছে ট্রেন। এখনও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। এদিকে অফিস টাইমে এই সমস্যা দেখা দেওয়ায় চরম ভোগান্তির শিকার হয়েছেন নিত্যযাত্রীরা। উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে এখন রাজ্যে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অনেক শিক্ষক শিক্ষিতা যান ট্রেনে। তাঁরাও সমস্যায় পড়েছিলেন।












Click it and Unblock the Notifications