Suvendu Adhikari: আগামী কাল সন্দেশখালি যাবেন শুভেন্দু, উস্কানিমূলক বক্তব্য নয়, নির্দেশ হাইকোর্টের

কলকাতা হাইকোর্ট শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যেতে নির্দেশ দিয়েছে। আগামী কাল মঙ্গলবার সকালে তিনি সন্দেশখালির উদ্দেশ্যে যাত্রা করবেন। সন্দেশখালির সাত-আটটি পাড়া, মৌজা এলাকায় শুভেন্দু অধিকারী যাবেন। সাধারণ মানুষ ও আক্রান্ত বিজেপি কর্মী পরিবারদের সঙ্গে তিনি কথা বলবেন।

আজ সোমবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ সোমবার কলকাতা হাইকোর্টে শুনানি ছিল সন্দেশখালি মামলার। বিচারপতি কৌশিক চন্দ শুভেন্দু অধিকারীর সন্দেশখালি যাওয়ার ক্ষেত্রে কোনও বাধা দেখতে পাননি। তবে পুলিশ প্রশাসনকে এই বিষয়ে আগে জানাতে হবে। এই কথা আদালত জানিয়েছে।

Suvendu Adhikari

শুভেন্দু অধিকারী জানিয়েছেন তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতির কাছে কৃতজ্ঞ। সন্দেশখালিতে যাওয়ার জন্য তিনি দুবার বাধা পেয়েছেন। ফের কলকাতা হাইকোর্ট তাঁকে যেতে নির্দেশ দিয়েছেন। সেই কথা মেনেই আগামী কাল ন'টায় কলকাতা থেকে তিনি রওনা হবেন। কয়েক জন বিজেপি বিধায়ক তাঁর সঙ্গে থাকতে পারেন।

সন্দেশখালি জিপি এলাকার সাত- আটটি পাড়া মৌজায় শুভেন্দু যাবেন। বিজেপির নেতা বিকাশ সিংহকে গ্রেফতার করা হয়েছে সম্প্রতি। তার বাড়ির লোকের সঙ্গেও শুভেন্দু কথা বলতে পারেন। শুভেন্দু এছাড়াও এলাকার সাধারণ মানুষদের সঙ্গে কথা বলবেন। মানুষের জমে থাকা ক্ষোভের কথা শুনবেন।

শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। শর্ত সাপেক্ষে অনুমতি দিলেন বিচারপতি কৌশিক চন্দ। তাঁকে নির্দিষ্ট কয়েকটি জায়গায় যাওয়ার অনুমতি দিল আদালত। শুভেন্দু অধিকারীকে নিশ্চিত করতে হবে যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয়।

কোনও উস্কানিমূলক বক্তব্য রাখতে পারবেন না শুভেন্দু অধিকারী। নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা করবে রাজ্য পুলিশ। প্রয়োজনে অতিরিক্ত বাহিনী ব্যবহার করা যেতে পারে। নির্দেশ দেওয়ার পর আগামী ৩ ঘণ্টার মধ্যে নিজের সফর সূচি রাজ্য পুলিশকে জানাবেন শুভেন্দু।

সন্দেশখালির ১৪৪ ধারার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল আদালত। আগামী ৭ দিনের জন্য বহাল থাকবে অন্তর্বর্তী স্থগিতাদেশ। কেন্দ্রীয় বাহিনীকে আপাতত ওই এলাকায় মোতায়েন করার নির্দেশ দেওয়া হচ্ছে না। কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হলে ফল ভুগতে হবে রাজ্যকে। এমনই মন্তব্য বিচারপতির।

একইসঙ্গে, বসিরহাটের পুলিশ সুপারের রিপোর্ট তলব করেছে আদালত। ১ থেকে আজ ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত কত এফআইআর হয়েছে, রিপোর্ট দিয়ে জানাতে হবে। সাতদিন পর ফের শুনানি মামলার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+