বিজেপি নেতাদের মুখে ঝামা কালি ঘষবে মানুষ, আক্রমণ দক্ষিণ ২৪ পরগনা তৃণমূল যুব সভাপতির

বিজেপি নেতাদের মুখে ঝামা কালি ঘষবে মানুষ, আক্রমণ দক্ষিণ ২৪ পরগনা তৃণমূল যুব সভাপতির

হঠাৎ করে বিজেপি নেতাদের বিরুদ্ধে আক্রমণের উত্তাপ বাড়িয়েছে শাসক দল। দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল যুুব সভাপতি দিলীপ ঘোষদের আক্রমণ করে বলেছেন এবার মানুষ বিজেিপ নেতাদের মুখে ঝামা কালি ঘষবে। তাঁদের মুখে পচা ডিম ছুড়ে মারবে। পাল্টা আক্রমণে দিলীপ বলেছেন তৃণমূলের জমিদারি চলবে না বেশিদিন।

দিলীপকে আক্রমণ

দিলীপকে আক্রমণ

গত কয়েক দিন ধরে বিজেপির বিরুদ্ধে আক্রমণে শান দিয়েছে শাসক দল। গতকাল দক্ষিণ ২৪ পরগনা তৃণমূল যুব সভাপতি শওকত মোল্লা। তিনি দীলিপ ঘোষকে আক্রমণ শানিয়ে তিনি বলেেছন, এবার বিজেপি নেতাদের মুখে পচা ডিম ছুড়ে মারবে মানুষ। ঝামা কালি ঘষে দেবেন তাঁরা।

দিলীপের পাল্টা আক্রামণ

দিলীপের পাল্টা আক্রামণ

গতকাল ডায়মন্ড হারবারে বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষকে কালো পতাকা দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। দিলীপ ঘোষ পাল্টা আক্রমণ শানিয়ে বলেছেন কালো পতাকা দেখিয়ে কিছু হবে না, ডায়মন্ড হারবারে তৃণমূলের জমিদারি বেশি দিন চলতে দেওয়া হবে না।

আক্রান্ত শমীক

আক্রান্ত শমীক

গতকাল বিজেপি নেতা শমীক চক্রবর্তী আক্রান্ত হয়েছেন ডায়মন্ড হারবারে। বিজেপির ৬টি গাড়িতে ভাঙচুর চালানো হয়। ওই একই দিনে দিলীপ ঘোষকে কালো পতাকা েদখায় তৃণমূল কর্মী সমর্থকরা। তারপরেই বিজেপি হুঁশিয়ারি িদয়েছে তৃণমূল কংগ্রেস সমর্থকদের।

 মণীশ কাণ্ডে চাপ বাড়ছে তৃণমূলের

মণীশ কাণ্ডে চাপ বাড়ছে তৃণমূলের

এদিকে টিটাগড়ে বিজেপি কাউন্সিলর মণীশ শুক্লা খুনের ঘটনায় একের পর এক তৃণমূল কংগ্রেস নেতার নাম জড়িয়েছে। ইতিমধ্যেই নাসির খান নামে এক তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ব্যারাকপুর ও টিটাগড় পুরসভার প্রশাসকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+