বিজেপির সঙ্গে সংঘর্ষ উত্তপ্ত গোসাবা! পুলিশকে 'শাসনে'র অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপির সঙ্গে সংঘর্ষ উত্তপ্ত গোসাবা! পুলিশকে 'শাসনে'র অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

শাসকদলের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তার তা বেলাগাম হয়ে পড়ল। যা থেকে রেহাই পেলেন না থানার পুলিশকর্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দলের কর্মীদের অন্যায় ভাবে থানায় আটকে রাখার প্রতিবাদে সুন্দরবন কোস্টাল থানায় ব্যাপক ভাঙচুর করে তৃণমূল। এই ঘটনায় ৪ পুলিশকর্মী আহত হন।

বিজেপির সঙ্গে সংঘর্ষ

বিজেপির সঙ্গে সংঘর্ষ

শনিবার সুন্দরবন কোস্টাল থানা এলাকায় রাধানগর গ্রামে বিজেপির সঙ্গে রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা তাদের কর্মী সমর্থকদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। খবর পেয়েই এলাকায় যাওয়া পুলিশ বাহিনী ৫ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করে।

থানায় তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ

থানায় তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ

রবিবার সকালে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের থানার লকআপে ব্যাপক মারধর করা হয়েছে। এই অভিযোগেই থানার সামনে জমায়েত হতে থাকে।

থানা আক্রমণের অভিযোগ

থানা আক্রমণের অভিযোগ

প্রথমে পুলিশ তৃণমূলের জমায়েত সরিয়ে দেয়। এর বেশ কিছুক্ষণ পরে বেশি সংখ্যায় তৃণমূল কর্মীরা এসে থানা লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। তৃণমূলের পাল্টা আক্রমণে ১ মহিসা পুলিশকর্মীসহ ৪ জন পুলিশকর্মী আহত হন। পরিস্থিতির সুযোগ নিয়ে ধৃতদেরও থানা থেকে ছাড়িয়ে নিয়ে যায় তৃণমূল।

 পুলিশের মারধর চলছে দিনের পর দিন

পুলিশের মারধর চলছে দিনের পর দিন

অন্যদিকে স্থানীয় তৃণমূল বিধায়কের অভিযোগ শুধু এই ঘটনাই নয়, বেশ কিছুদিন ধরেই তৃণমূলকর্মীদের ধরে এনে লকআপে মারধর করা হচ্ছিল। মহিলা থেকে শিশু কেউই পুলিশের লাঠি থেকে রেহাই পায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+