দুয়ারে সরকার কাজে বেরিয়ে খুন তৃণমূল নেতা, বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের
দুয়ারে সরকার কাজে বেরিয়ে খুন তৃণমূল নেতা, বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের
দুয়ারে সরকার কাজে বেরিয়ে আর বাড়ি ফিরলেন না বারুইপুরের তৃণমূল কংগ্রেস বুথ সভাপতি সুবীর ঘোষ। বাড়ির পাশে পুকুলে সকালে তাঁর দেহ ভেসে থাকতে দেখা যায়। ঘটনার নেপথ্যে বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের হাত রয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

মঙ্গলবার রাতে দুয়ারে সরকার কাজের জন্য বেরিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা সুবীর ঘোষ। কিন্তু গভীর রাত পর্যন্তও তিনি বাড়ি ফেরেননি। সকালে পরিবারের লোকেরা খাঁজাখুঁজি শুরু করেন। বাড়ির পাশের পুকুরে দেহ ভেসে উঠতে দেখা যায়। পুলিস গিয়ে দেহ উদ্ধার করেন। মাদারহাট পঞ্চায়েত প্রাক্তন সদস্য ছিলেন তিনি।
বিজেপি আশ্রিত দুষ্কৃতিরাই খুন করেছেন বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তিনি অভিযোগ করেছেন তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণেই এই খুন বলে পাল্টা দাবি করেছে বিজেপি। গতকাল থেকেই বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যু নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। বিজেপি কর্মীরা আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পুলিসের গুলিতেই উলেন রায়ের মৃত্যু বলে অভিযোগ করা হয়েছে। পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূলও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বিজেপি নিজেরাই মিছিল করে দলীয় কর্মীদের খুন করে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications