নরেন্দ্রপুরে স্কুলের সামনে বোমা উদ্ধার, গোসাবায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, ফের উত্তেজনা জেলায়

নরেন্দ্রপুরে স্কুলের সামনে বোমা উদ্ধার, গোসাবায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, ফের উত্তেজনা জেলায়

ফের বোমা-গুলির সন্ত্রাস জেলায়। দক্ষিণ ২৪ পরগনায় গোষ্ঠী সংঘর্ষের জেরে গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেসকর্মী। মনোরঞ্জন মণ্ডল নামে সেই পুলিশকর্মীকে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে আবার রাজপুর সোনারপুর এলাকার নরেন্দ্র পুরে স্কুলের সামনে বোমাবাজির ঘটনা ঘটেছে। স্কুলের সামনে থেকে উদ্ধার হয়েছে ৩ টি তাজা বোমা। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

ফের উত্তেজনা জেলায়

পঞ্চায়েত ভোটের আগে ফের তপ্ত জেলা। গতকাল মধ্যরাত থেকে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্র পুরে বোমাবাজির ঘটনা ঘটেছে। আতঙ্কে ঘরে সিঁটিয়ে রয়েছেন বাসিন্দারা। সঙ্গে ঘটনাস্থলে যায় নরেন্দ্রপুর থানার পুলিশ। সকালে সেখানে স্কুলের সামনে থেকে উদ্ধার হয়েছে তিনটি তাজা বোমা। স্থানীয়দের অভিযোগ শুধু বোমাবাজি নয় গতকাল গুলি চালানোর ঘটনাও ঘটেছে সেখানে। দুষ্কৃতী তাণ্ডব বেড়ে চলায় আতঙ্কে রয়েছেন তাঁরা। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তাঁরা। প্রসঙ্গত গতমাসেই নরেন্দ্রপুরে এই জায়গাতেই কয়েকটি বালকে দেখে বোমা ছোড়ার ঘটনা ঘটেছিল। দুষ্কৃতীরা বোমা ছোড়ে বলে অভিযোগ। ঘটনায় আহত হয়েছিল বেশ কয়কটি কিশোর।

এদিকে আবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আক্রান্ত হয়েছেন এক তৃণমূল কংগ্রেস কর্মী। মনোরঞ্জন মণ্ডল নামে সেই তৃণমূল কংগ্রেস কর্মীর পিঠেগুলি লাগার ঘটনা ঘটেছে। তাঁকে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনার জেরেই এই গুলি বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনায় গোসাবার শম্ভুনগর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে তত জেলায় জেলায় অশান্তির ঘটনা বাড়ছে। গুলি-বোমা উদ্ধার হচ্ছে জেলায় জেলায়। ইতিমধ্যেই একাধিক জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মিনাখাঁয় তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে বোমা ফেটে মারা গিয়েছেন এক কিশোরী। কেশপুরে বোমা ফেটে আহত হয়েছেন এক তৃণমূল কংগ্রেসকর্মী। গতকাল কামারহাটিতে উদ্ধার হয়েছে ২৫টি তাজা বোমা। রাজ্যে একের পর এক বোমা উদ্ধার আর বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিরোধীরা। এই নিেয় সরব হয়েছেন তাঁরা। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও সরব হয়েছেন এই নিয়ে। তাঁরা অভিযোগ করেছেন রাজ্যে বোমা-গুলির সন্ত্রাস তৈরি করে পঞ্চায়েত ভোট জিততে চাইছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+