শিবপ্রসাদ হাজরাকে শাস্তি দেবে তৃণমূল? কী ব্যবস্থা নেবেন নেতৃত্ব?
শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে দল? শিবপ্রসাদ হাজরা শেখ শাহজাহানের অন্যতম শাগরেদ। তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে এবার কোনও ব্যবস্থা নেবে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। উত্তম সর্দারের শাস্তি ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। সেই পথেই কি দল হাঁটবে?
শিবপ্রসাদ হাজরা এলাকার তৃণমূলের ব্লক সভাপতি, দাপুটে নেতা। শেখ শাহজাহান এলাকার বেতাজ বাদশা। শিবু তারই ডান হাত। এমন কথাই শোনা যায়। শিবু হাজরা এখন গ্রেফতার। আর সেখান থেকেই সাধারণ মানুষের মধ্যে আরও চর্চা শুরু হয়েছে।

শিবু হাজরা কার্যত এলাকায় দাপিয়ে বেড়াত। তার বিরুদ্ধে টাকা তোলা, জমি দখল সহ রাশিকৃত অভিযোগ রয়েছে। পুকুর বুজিয়ে জমি তৈরি করা। সেই জমি দখল করে রেখে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে তার নামে। তবে পুলিশ প্রশাসনের কাছে সাধারণ মানুষ পৌঁছতে পারত না। শিবু হাজরার নামে মুখ খুলবে। এমন মানুষ সন্দেশখালিতে কোথায়?
গণধর্ষণের অভিযোগে এখন গ্রেফতার হয়েছেন শিবু হাজরা। গতকালই তাকে পুলিশ গ্রেফতার করে। গোপন জবানবন্দি দিয়েছিলেন এক তরুণী। ম্যাজিস্ট্রেটের কাছে এই গোপন জবানবন্দি দেওয়া হয়। এরপর আর পুলিশ প্রশাসন খুব একটা চুপ করে থাকতে পারেনি৷
এখন প্রশ্ন হল, তৃণমূল কংগ্রেস কি কোনও ব্যবস্থা নেবে শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে?
উত্তম সর্দারকে ছয় বছরের জন্য তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করেছে। উত্তম সর্দার এই মুহূর্তে গারদের ওপাড়ে শিবপ্রসাদও পুলিশের জালে। তাহলে কি তার বিরুদ্ধে দল এবার দাঁড়াবে?
গতকাল পর্যন্ত শিবু মণ্ডলের সম্পর্কে দরাজ সার্টিফিকেট দিয়েছেন এলাকার বিধায়ক। অন্যান্য তৃণমূল নেতাও শিবু হাজরাকে সমঝে চলেন বলে খবর। শেখ শাহজাহানের অন্যতম সঙ্গী বলেই কি বাড়বাড়ন্ত? প্রশ্ন উঠছে। শনিবার সন্ধ্যায় শিবু গ্রেফতার হয়েছে। দলের পক্ষ থেকে বড় বার্তা দেওয়া হয়নি। তাহলে কি কোথাও তৃণমূলের অন্দরেও জল মাপার কাজ চলছে?
শিবু হাজরা গ্রেফতার হতেই সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করছে। উত্তম সর্দার ও শিবু মণ্ডল কার্যত এলাকায় দাপিয়ে বেড়াত। সাধারণ মানুষের জমি, বাড়ি, পুকুর নিয়ে নেওয়ার বিস্তার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তাদের বাহিনী মহিলাদের উপর অত্যাচার চালাত। এমন মারাত্মক অভিযোগ সামনে এসেছে।
শিবু হাজরার বিরুদ্ধে কেন এখনও পদক্ষেপ করছে না তৃণমূল? বিরোধীদের পক্ষ থেকে আরও চাপ বাড়ানো হচ্ছে। হাইকমান্ড কি কোনও বার্তা দেবে? প্রশ্ন রাজনৈতিক মহলে।












Click it and Unblock the Notifications