Sandeshkhali Incident: জ্বলছে সন্দেশখালি! তৃণমূল থেকে অপসারিত শেখ শাহজাহানের ভাই
Sandeshkhali Incident: মাস পেরিয়ে গেলেও এখনও খোঁজ নেই সন্দেশখালির 'বেতাজ বাদশা' শেখ শাহজাহানের। এর মধ্যেই নতুন করে উত্তপ্ত সন্দেশখালির বেড়মজুর এলাকা। শুধু শাহজাহানই নয়, ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধেও একের পর এক অভিযোগ গ্রামের মানুষ। প্রবল চাপের মুখে তৃণমূল নেতৃত্ব।
যদিও সিরাজ তৃণমূল (TMC) নেই নয় বলেই দাবি মন্ত্রী পার্থ ভৌমিকের। এমনকি তা মেনেও নেন স্থানীয় (Sandeshkhali Incident) তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। বলেন, অনেক আগেই সিরাজকে পঞ্চায়েতের অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে কবে তাঁকে সরানো হল তা অবশ্য স্পষ্ট ভাবে কিছু জানাননি তৃণমূল নেতৃত্ব।

সন্দেশখালির বেড়মজুর এলাকা (Sandeshkhali Incident) নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। শেখ শাহজাহানের পাশাপাশি তাঁর ভাই সিরাজউদ্দিনকেও গ্রেফতার করতে হবে বলে দাবি গ্রামের মানুষ। ভয় দেখিয়ে জমি দখল থেকে শুরু করে একাধিক অভিযোগ সিরাজের বিরুদ্ধে রয়েছে বলে দাবি বেড়মজুর এলাকার মানুষের।
এই অবস্থায় আজ শনিবার ড্যামেজ কন্ট্রোলে এলাকায় (Sandeshkhali Incident) গিয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক-সুজিত বসুরা। রয়েছেন এলাকার বিধায়ক সুকুমার মাহাতোও। গোটা এলাকা তাঁরা ঘুরে দেখছেন। পাশাপাশি স্থানীয় গ্রামের মানুষদের সঙ্গে কথা বলছেন। সমস্যা সমাধানের চেষ্টা করছেন।
আর সেই সময় এলাকার এক ব্যক্তি সিরাজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেন। বলেন, কাঠপোল বাজার এলাকায় এক শতক জমি ছিল তাঁর। তা দখল করে নিয়েছেন সিরাজউদ্দিন। যা শুনে রীতিমত আশ্চর্য হন মন্ত্রীরা। আর সেই অভিযোগ শুনে স্থানীয় তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো জানান, অঞ্চল সভাপতি পদ থেকে অনেক আগেই সরিয়ে দেওয়া হয়েছে সিরাজকে। আর তা সমর্থন জানান রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকও। বলেন, অনেক আগেই সরানো হয়েছে।
সিরাজের জায়গায় অজিত মাইতিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান রাজ্যের মন্ত্রী। তবে কবে সিরাজকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তা স্পষ্ট ভাবে কিছু বলেননি তিনি। কিন্তু শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত মাইতির বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে গ্রামের মানুষের।
এমনকি শুক্রবার তাঁর বাড়িতে হামলা চালায় ক্ষুব্ধ গ্রামের মানুষ। তবে এহেন অশান্তির পিছনে সিপিএম এবং বিজেপি আছে বলে দাবি করেন রাজ্যের মন্ত্রীর। তবে জমি ফেরত দেওয়া হবে বলেই জানিয়েছেন তিনি। মন্ত্রীর কথায়, রাম-শ্যাম-যদু-মধু-যেই জমি জখল করে নিন কেন ফেরত দেওয়ার দায়িত্ব মমতা সরকারের।'' আর সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে বলেও জানান মন্ত্রী।












Click it and Unblock the Notifications