Sandeshkhali: লোকসভা ভোটের আগে সন্দেশখালি নিয়ে Big প্ল্যানিং তৃণমূলের, কোন টার্গেটে এগোচ্ছে TMC

সন্দেশখালিতে উত্তাপ চড়ছে। এখনও অধরা শাহজাহান শেখ এবং তার সাগরেদ শিবু হাজরা। দফায় দফায় বিক্ষোভ চলছে সেখানে। সন্দেশখালির উত্তাপ পৌঁছে গিয়েছে দিল্লিতেও। এই পরিস্থিতিতে লোকসভা ভোটের আগে এক কথায় প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে সন্দেশখালি।

এতো সহজে সন্দেশখালিকে বিরোধীদের ইস্যু হতে নারাজ শাসক দল। সন্দেশখালি নিয়ে তাই এবার কোমর কষেছে তারা। রাশ টানতে ইতিমধ্যেই সন্দেশখালিকে জনসভা করার কথা ঘোষণা করা হয়েছে। আগামী ৩ মার্চ সন্দেশখালিতে জনসভা করার কথা ঘোষণা করেছে।

Sandeshkhali

সন্দেশখালির এই জ্বলন্ত পরিস্থিতির মধ্যে হঠাৎ করে সভা ঘোষণা তৃণমূলের রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোেটর আগে দলীয় কর্মীদের বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন এবারের ভোট প্রতিরোধের ভোট, প্রতিবাদের ভোট। সন্দেশখালিতে সেই প্রতিরোধ গড়তেই কি এবারে ঝাঁপাচ্ছে তৃণমূল। আগামীকালই সেখানে যাচ্ছেন দলের তিন মন্ত্রী।

ব্রাত্য বসু, পার্থ ভৌমিক এবং সুজিত বসুরা আগামীকাল সন্দেশখালিতে যাচ্ছেন। সেখানে গিয়ে তাঁরা কথা বললেন গ্রামবাসীদের সঙ্গে। ইতিমধ্যেই তৃণমূলের দলীয় নেতৃত্ব নাকি সন্দেশখালির দলীয় কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সমস্যার কথা জানতে বলেছে। শাসক দলের এই পরিকল্পনার নেপথ্যে বড় কোনও কারণ রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

গত কয়েকদিন ধরে উত্তাল হয়ে রয়েছে সন্দেশখালি। একাধিক বিরোধী দলের নেতা কর্মীরা সন্দেশখালিতে ঢোকার চেষ্টা করছে কিন্তু পুলিশের প্রবল প্রতিরোধে এখনও সন্দেশখালির মানুষের কাছে তাঁরা পৌঁছতে পারেননি। এদিকে আগামীকাল দুপুর ১২টায় নাকি ন্যাজাটে পৌঁছবেন তৃণমূলের মন্ত্রীরা। সিরিয়াতে একটি কর্মিসভাও করবেন তাঁরা।

বিরোধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই সন্দেশখালিতে শাসক দলের প্রতিনিধি হয়ে যাচ্ছেন তিন মন্ত্রী এমনই মনে করা হচ্ছে। উত্তম সর্দারকে গ্রেফতার করা হলেও তৃণমূল কংগ্রেসের দুই নেতা শিবু হাজরা এবং শাহজাহান শেখ এখনও অধরা। ইডির উপর হামলার ঘটনার পর থেকে বেপাত্তা শাহজাহান শেখ। সেসময় শিবু হাজরা উত্তম সর্দাররা দাবি করেছিলেন সন্দেশখালির বাঘ শাহজাহান শেখ। তিনি সন্দেশখালিতেই রয়েছেন সঠিক সময়ে বেরিয়ে আসবেন।

তার কয়েকদিনের মধ্যেই সন্দেশখালির চেহারাটা পুরো বদলে গিয়েছে। গ্রামের মহিলারা রাস্তায় নেমে শিবু হাজরা, উত্তম সর্দারদের গ্রেফতারের দাবিতে সরব হয়। রীতিমতো লাঠি-ঝাঁটা হাতে নিয়ে তাঁরা পুলিশের বিরুদ্ধেও বিদ্রোহ ঘোষণা করে। সন্দেশখালিতে নির্মম অত্যাচার চালিয়েছে শাহজাহান শেখ এবং তার দলবল। জমিতে নোনা জল ঢুকিয়ে ফসল নষ্ট করে দেওয়া হয়েছে। সেই জমিতে ভেরি তৈরি করেছে। রাতের অন্ধকারে মেয়ে-বউদের পার্টি অফিসে ডেকে নিয়ে গিেয় অত্যাতার করা হয়ছে। ছেলে মেয়েদের স্কুলে যেতে দেওয়া হতো না এই ধরনের নানা অভিযোগ করেছেন গ্রামের মহিলারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+