কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মিনাখাঁয় তৃণমূলের জনসভায় জনজোয়ার
কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মিনাখাঁয় তৃণমূলের জনসভায় জনজোয়ার
বসিরহাট মহকুমার মিনাখাঁর সোনাপকুর-শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণচকের নেতাজী সংঘ ময়দানে হাড়োয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিশাল জনসভার সাক্ষী থাকল এলাকাবাসী। সামনেই রাজ্যব্যাপী ২০২১ সালে বিধানসভা নির্বাচন, সেই লক্ষ্যে কেন্দ্রের বিরুদ্ধে সপ্তমে সুর চড়াল রাজ্যের শাসকদলের নেতা-কর্মীরা।

এই জনসভা থেকে বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা থেকে শুরু করে দ্রব্যমূল্য বৃদ্ধি সব বিষয়ে প্রতিবাদ জানানো হয়। এছাড়াও কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্যে ভোটবাক্স বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন জায়গায় মধ্যাহ্ণভোজন নিয়েও কটাক্ষ ছুড়ে দিলেন এই সভা থেকে। এই জনসভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এই জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মিনাখাঁ ব্লক সভাপতি আয়ুব গাজী, মিনাখাঁ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ উজ্জ্বল মাইতি, মিনাখাঁর বিধায়িকা উষারাণি মন্ডল, তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪ পরগণা জেলা কো-অর্ডিনেটর তথা হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল, মিনাখাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি গোপেশচন্দ্র পাত্র সহ একাধিক তৃণমূল নেতৃত্ব সহ কর্মীরা।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications