বুথে বুথে শুভেন্দু অধিকারী তৈরি করে দেব, পানিহাটি থেকে হুঙ্কার মদন মিত্রের

বুথে বুথে শুভেন্দু অধিকারী তৈরি করে দেব, পানিহাটি থেকে হুঙ্কার মদন মিত্রের

শুভেন্দু অধিকারী বিজেপিতে যেতেই ফের তৃণমূলে সক্রিয় হয়ে উঠেছেন মদন মিত্র, কুণাল ঘোষরা। পাণিহাটিতে সভা করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরব হলেন মদন মিত্র। বিজেপি যাকে বাংলার বাঘ বলে প্রচার করতে শুরু করেছে। সে যে আসলে কাগুজে বাঘ প্রমাণ করে দেব। হুঙ্কার দিয়েছেন মদন মিত্র। বুথে বুথে শুভেন্দু অধিকারী তৈরি করে দিতে না পারলে পার্টি ছেড়ে দেবেন বলে প্রতিজ্ঞা করেছেন মদন। প্রসঙ্গত উল্লেখ্য সারদা কাণ্ডে দীর্ঘদিন জেলে ছিলেন মদন মিত্র। জামিনে ছাড়া পেয়েছেন তিনি।

শুভেন্দুকে আক্রমণ

শুভেন্দুকে আক্রমণ

শুভেন্দু দল ছাড়তেই অতি সক্রিয় হয়ে উঠেছেন তৃণমূলের বেশ কয়েকজন নেতা তার মধ্যে রয়েছেন মদন মিত্রও। জেল থেকে ছাড়া পাওয়ার পর দলে একরকম কোণঠাসা হয়ে ছিলেন তিনি। দলের অসময়ে দলের পুরনো সৈনিকরা আবার জেগে উঠেছেন। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পরেই তাঁকে আক্রমণে বিঁধতে শুরু করেন মদন মিত্র। শনিবার পাণিহাটিতে সভা করে সরাসরি শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মগন মিত্র। তিনি বলেছেন বিজেপি যাঁকে বাংলার বাঘ বলে প্রোজেক্ট করতে চাইছে সেই শুভেন্দু যে আসলে কাগুজে বাঘ প্রমাণ করে দেবেন।

মদনের চ্যালেঞ্জ

মদনের চ্যালেঞ্জ

মদন মিত্র হুঙ্কার দিয়ে বলেছেন শুভেন্দু যাওয়ায় তৃণমূলের বড় ক্ষতি হয়েছে বলে কেউ যদি মনে করেন তাহলে তাঁরা জেনে রাখুন বুথে বুথে শুভেন্দু অধিকারী তৈরি করে দেব। নাহলে তিনি পার্টি ছেড়ে দেবেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। শুভেন্দু বিজেপিতে যোগ দিয়ে মনে করছেন অনেক কিছু পেয়ে গিয়েছেন আসলে বিজেপি তাঁকে ছিবড়ে করে ফেলে দেবে বলে দাবি করেছেন মদন মিত্র। শুভেন্দর কোনও চেয়ারও থাকবে না পদও থাকবে না বিধানসভা ভোেটর পর। পতাকা লাগানোর লোক পাবে না বিজেপি।

নন্দীগ্রাম চ্যালেঞ্জ

নন্দীগ্রাম চ্যালেঞ্জ

নন্দীগ্রামে মাটি নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনীতি। শুভেন্দু কিছুতেই নন্দীগ্রাম আন্দোলনের ক্রেডিট মমতাকে দিতে রাজি নন। এদিকে তৃণমূলও এক ইঞ্চি জমি ছাড়বে না। নন্দীগ্রাম নিয়ে শুরু হয়েছে টানাটানি। মদন মিত্র শুভেন্দুকে চ্যালেঞ্জ করে জানিয়েছেন নন্দীগ্রামে ফের দাঁড়ান শুভেন্দু। তৃণমূলের জন্য তিনি একাই যথেষ্ট। এর আগে মদন মিত্র হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি ১০০ গাড়ি নিয়ে নন্দীগ্রামে যাবেন।

 শুভেন্দুর পাল্টা আক্রমণ

শুভেন্দুর পাল্টা আক্রমণ

আজ বিজেপির সংবর্ধনা সভায় শুভেন্দু অদিকারী বলেছেন ২১ বছর তৃণমূল কংগ্রেস করেছেন েসটা বলতে তাঁর লজ্জা করছে। বাংলাকে মোদীজির হাতে তুলে দিতে হবে। নইলে উন্নয়ন হবে না। এর আগেও শুভেন্দু পরিবর্তনের পরিবর্তন চাই বলে আক্রমণ শানিয়েছিলেন। কাঁথির সভায় নিজের শক্তি প্রদর্শন করে শুভেন্দু বলেছিলেন ৭ তারিখ নন্দীগ্রামে সভা করুন মমতা, ৮ তারিখ আমি সভা করে তার জবাব দেব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+