গ্রেফতার অর্জুন সিংয়ের ভাই সঞ্জয় সিং, তুমুল উত্তেজনা জগদ্দলে
অর্জুন সিংেয়র গড়ে তুমুল উত্তেজনা। সঞ্জয় সিংয়েকে গ্রেফতারের পরে উত্তেজনা তৈরি হয়েছে সেখানে
দাদা শাসক দলে থেকেও লাভ হয়নি। গ্রেফতার করা হল অর্জুন সিংয়ের ভাই সঞ্জয় সিংকে। গতকাল রাতেই তাঁকে গ্রেফতার করে জগদ্দল থানার পুলিশ। তাঁকে প্রথমে থানায় ডেকে আটক করে রাখে পুলিশ। তারপরে শুক্রবার গ্রেফতার করা হয়। তারই প্রতিবাতে তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন তাঁর অনুগামীরা।

ব্যাটারি কারখানার দখল নিয়ে গত কয়েকদিন ধরে তুমুল অশান্তি চলছিল। তৃণমূলের দুই শ্রমিক সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল হয়ে উঠেছিল গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে ব়্যাফ নামাতে হয়। জগদ্দল থানার পুলিশ গিয়ে সেখানে গতকাল রাত থেকেই পাহারা দিচ্ছে। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়। পরে অবশ্য তারা জামিনে ছা়ড়া পেয়ে যান। এই নিয়ে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। তারপরেই গতকাল রাতে থানায় ডেকে নিয়ে যাওয়া হয়। রাতে তাঁকে আটক করে রাখা হয়। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়।
তাঁকে গ্রেফতারের প্রতিবাদে আজ উত্তেজনা ছড়ায়। ব্যাটারি কারখানার দুটি সংগঠন। একটি জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের শ্রমিক ইউনিয়নের সঙ্গে সঞ্জয় সিংয়ের অনুগামীদের বিরোধ তৈরি হয়েছিল। সোমনাথ শ্যাম অভিযোগ করেন বিজেপির কিছু কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙিয়ে অশান্তি ছড়াতে শুরু করে। তারপরেই সঞ্জয় সিং অভিযোগ করেছিলেন সোমনাথ শ্যামের ভাই ওই ব্যাটারি কারখানায় ঠিকাদারি চালান। অর্জুন সিংয়ের সঙ্গে তেমন সুসম্পর্ক নেই সোমনাথ শ্যামের। সেকারণে দুই নেতা তৃণমূল কংগ্রেসে থাকতেও তাঁদের মধ্যে বিরোধ ছিল।
তারপরেই সঞ্জয় সিংকে গ্রেফতার করার ঘটনায় তুমুল অশান্তি ছড়িয়েছে গোটা এলাকায়। পঞ্চায়েত ভোটের আগে নতুন করে জগদ্দলে উত্তেজনা ছড়ানোর ঘটনাকে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ করেছে বিজেপি। প্রথমে অর্জুন সিং বিজেপিতে যোগ দিয়েছিল। বিজেপির টিকিটেই জয়ী হয়েছিলেন অর্জুন সিং। কিন্তু একুশের বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবি হয়। তারপরেই অর্জুন সিং ফের তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন। এর মাঝে একাধিকবার অর্জুনের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। এমনকী তাঁকে গ্রেফতারির পরিস্থিতি পর্যন্ত তৈরি হয়েছিল।












Click it and Unblock the Notifications