সন্দেশখালিতে নতুন খেলা খেলছে তৃণমূল, ব্যারাকপুরে আরও আক্রমণাত্মক মোদী

সন্দেশখালিতে নতুন খেলা খেলছে তৃণমূল কংগ্রেস। ব্যারাকপুরের সভামঞ্চ থেকে এই বক্তব্যই রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্দেশখালি ইস্যুতে তৃণমূল কংগ্রেসও একের পর এক আক্রমণাত্মক মন্তব্য করছে। গতকাল দ্বিতীয় একটি ভিডিও প্রকাশিত হয়েছে গঙ্গাধর কয়ালের।

৭২ জন মহিলাকে ২০০০ টাকা করে দেওয়া হয়েছে সন্দেশখালিতে অভিযোগ জানানোর জন্য। এমনই কথা বলছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব গঙ্গাধর কয়াল। সেই ভিডিও ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূল কংগ্রেস আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে। সেই ভিডিওর সত্যতা বিচার করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা।

Narendra Modi

এই সব কোনও অভিযোগকেই গুরুত্ব দিতে রাজি নন নরেন্দ্র মোদী। ব্যারাকপুরের জনসভা থেকে সন্দেশখালি ইস্যুতে জোরালো আক্রমণ করলেন তিনি। তৃণমূল কংগ্রেস নতুন খেলা খেলতে শুরু করেছে। এমনই বক্তব্য প্রধানমন্ত্রীর।

সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার, আক্রমণ হয়েছে। পৃথিবীর কোথাও এমন ঘটনা দেখা যায়নি। এমনই বক্তব্য অতীতে রেখেছেন বিজেপি নেতারা। রবিবার সেই সন্দেশখালি ইস্যুতেই আক্রমণাত্মক নরেন্দ্র মোদী।

সন্দেশখালিতে নতুন খেলা তৃণমূল শুরু করেছে। শেখ শাহজাহান সন্দেশখালি ঘটনায় অন্যতম অভিযুক্ত। তাকে ছাড়াতে চাইছে তৃণমূল কংগ্রেস। শেখ শাহজাহানকে ক্লিনচিট দিতে চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল। অস্ত্র, বোমা, গুলি মজুতের জায়গা সন্দেশখালি। সেখানে অস্ত্র পাওয়া যাচ্ছে। এমন গুরুতর অভিযোগ করলেন প্রধানমন্ত্রী।

এদিন বক্তব্যের মধ্য থেকে তৃণমূল সম্পর্কে আক্রমণাত্মক হয়ে ওঠেন নরেন্দ্র মোদী। তৃণমূল কংগ্রেস একটি মিথ্যাবাদী দল। ভারতে অতীতে এমন দল এসেছে কী না, সেই সম্পর্কে সন্দেহ প্রকাশ করেন মোদী। সাধারণ মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেস মিথ্যাচার করে চলেছে। রাজ্যের উন্নয়নকে বন্ধ করে রেখেছে। 'চোর ধরো৷ জেল ভরো' স্লোগান তুললেন প্রধানমন্ত্রী।

এদিন আরও একবার কেন্দ্রের সিএজি রিপোর্টের কথা উল্লেখ করলেন প্রধানমন্ত্রী। ২ লক্ষ ৩০ হাজার কোটি টাকার হিসেব পশ্চিমবঙ্গ সরকার দেখাতে পারেনি। সিএজি রিপোর্টে এ কথা প্রকাশিত হয়েছে। সেই টাকার হিসেব কেন দেওয়া গেল না? সেই বিষয়ে খোঁচা দিয়েছেন প্রধানমন্ত্রী।

তৃণমূলের বিরুদ্ধে রাজ্যের সাধারণ মানুষ স্লোগান দিতে শুরু করেছেন। তারাই তৃণমূলের বিরুদ্ধে সওয়াল করছেন। এই দাবি করলেন প্রধানমন্ত্রী। বাংলায় অনুপ্রবেশের ঘটনার বাড়বাড়ন্ত। তৃণমূল সরকারকে এজন্য কাঠগড়ায় তুলছেন মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+