সন্দেশখালি ইস্যুতে রেখা শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের
ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। রবিবার রেখা শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনের দফতরে অভিযোগ জানালো তৃণমূল কংগ্রেস। সন্দেশখালি নিয়ে রীতিমতো উত্তপ্ত বাংলার রাজনীতি। আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সন্দেশখালিতে ধর্ষণের ঘটনা অভিযোগ নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি।
জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা সন্দেশখালিতে গিয়েছিলেন। তিনি মহিলাদের সঙ্গে কথা বলেন। রাজভবনেও রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেছিলেন রেখা শর্মা। সন্দেশখালিতে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। মেয়েদের উপর অত্যাচার হয়েছে। এই কথা শোনা যায়।

শুধু তাই নয়, সন্দেশখালির ঘটনা নিয়ে রিপোর্ট তৈরি করা হয়। সন্দেশখালিতে নারী নির্যাতনের তথ্য পাওয়া গিয়েছে। একথাও শোনা গিয়েছিল। তবে এখন পাল্টা বক্তব্য তৃণমূল কংগ্রেসের। স্টিং অপারেশনে স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের বক্তব্য সামনে এসেছে। যদিও সেই বক্তব্যের সত্যতা যাচাই করেন ওয়ান ইন্ডিয়া বাংলা।
তারপরেই রীতিমতো ময়দানে নেমে পড়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। রেখা শর্মার বিরুদ্ধে তারা রীতিমতো আক্রমাত্মক উঠেছে। সন্দেশখালির ঘটনা সাজিয়ে তোলার জন্য চক্রান্ত করা হয়েছিল। এমনই অভিযোগ তৃণমূলের।
রেখা শর্মার বিরুদ্ধে বিজেপির প্রতি পক্ষপাতিত্ব করে সন্দেশখালির রিপোর্ট তৈরির অভিযোগ উঠেছে। জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে নালিশ জানালো তৃণমূল। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মাকে কাঠগড়ায় তোলা হল।
রেখা শর্মা, পিয়ালি দাস সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানালো তৃণমূল। মহিলাদের চাপ দিয়ে থানায় মিথ্যা অভিযোগ করানো হয়েছে। এমনই অভিযোগ রেখা শর্মা বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications