TMC:ভাঙড়ে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণ, কাইজার গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ
TMC:ভাঙড়ে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণ, কাইজার গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ
পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উত্তপ্ত ভাঙড়। তৃণমূল কংগ্রেস নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। প্রায় ৪ রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে। কাউজার অনুগামীেদর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছেন স্থানীয় সেই তৃণমূল কংগ্রেস নেতা।

রাতভর গুলি বর্ষণ ভাঙড়ে। তৃণমূল কংগ্রেস নেতা ফয়জল করিমের বাড়ি লক্ষ্য করে ১২ রাউন্ড গুলি চালানোর অভিযোগ। বাড়ি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বন্দুকের গুলির খোল। তৃণমূল কংগ্রেস নেতা ফয়জল করিম জানিয়েছেন হঠাৎই তিনি বাড়ির মধ্যে গুলির শব্দ শুনতে পান। কিছু বুঝে ওঠার আগেও তীব্রহয় গুলি বর্ষণ। আতঙ্কে প্রাণ বাঁচাতে তিনি ঘরের মধ্যে খাটের নীচে লুকিয়ে পড়েন। শীতকাল বলে ঘরের দরজা জানলা বন্ধ ছিল। সেকারণে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি।
সকালে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। ফজলে করিমের বাড়ির চারপাশে ছড়িয়ে রয়েছে অসংখ্য গুলির খোলা। ছড়িয়ে রয়েছে বোমাও। একাধিক বোমা পড়ে থাকায় গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। তৃণমূল কংগ্রেস নেতা ফজলে করিম অভিযোগ করেছেন কাইজার অনুগামীরাই এই ঘটনা ঘটিয়েছে। তিনি দাবি করেছেন কাউজার আহমেদের বিরুদ্ধে তিনি কয়েকদিন আগেই মুখ খুলেছিলেন। সেকারণেই তাঁকে টার্গেট করা হয়েছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications