TMC clash: মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেত্রী, দল যা বলবে, তাই পালন করবেন অভিষেক
মমতা বন্দ্যোপাধ্যায় সুসংগঠিত ভাবে দল চালিয়ে নিয়ে যাচ্ছেন। তাকে যেখানে যেতে বলা হবে, তিনি যাবেন। এমনই বক্তব্য রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের কাজেও আগামী দিনে তিনি থাকছেন। পৈলানের মঞ্চ থেকে এই কথাই জানিয়ে দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ।
নবীন - প্রবীণ দ্বন্দ্ব নিয়ে তৃণমূলের অভ্যন্তরে চাপানউতোর চলছিল৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ করেছিলেন দীর্ঘ সময়। ফলে জল্পনা আরও বাড়ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের রাশ ধরবেন। আগামী দিনে তিনি হবেন বাংলার মুখ্যমন্ত্রী। তৃণমূলের নবীন প্রজন্ম এই বক্তব্য রাখতে শুরু করেছে। তাই নিয়ে দলের মধ্যেই বিবাদ বেড়েছিল।

বার্ধক্য ভাতা অনুষ্ঠান আয়োজিত হয় দক্ষিণ ২৪ পরগনার পৈলানে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ৭০ হাজার বৃদ্ধকে ভাতা দেবেন নিজ উদ্যোগে। কিছু মানুষকে মঞ্চে ডেকে রবিবার ভাতার চেক দেওয়া হয়। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত সেই মঞ্চে। রাজনৈতিক ভাবে দল ও অনুগামীদের প্রতি বার্তা দেবেন অভিষে। সে কথা আন্দাজ করা হয়েছিল।
অভিষেক বিতর্ককে খুব একটা নতুন করে বাড়ালেন না। জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সুসংগঠিতভাবে দল চালাচ্ছেন। কাজেই তিনি দলের সঙ্গেই পতাকা নিয়ে থাকবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেখানে যাওয়ার নির্দেশ দেওয়া হবে তিনি সেখানেই যাবেন। অর্থাৎ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনেই আগামী দিনে চলবেন। একথা কার্যত পরিষ্কার করে দিলেন। এমনই মনে করছে রাজনৈতিক মহল।
দলের মধ্যে কোনও অন্তর্দ্বন্দ্ব নেই। এ কথা পরিষ্কার দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক এদিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দল চালাচ্ছেন। পুরনো সাথী পাশে রয়েছেন। দল যে দায়িত্ব দেবে, গলা কেটে নিলেও সেই দায়িত্ব পালন করব। ২০২৪ সালে তার উপর আরও দায়িত্ব দেওয়া হবে লোকসভা ভোটের সময়। এমনই মনে করছেন অভিষেক।
দলের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই। একথা একাধিকবার বলেছেন অভিষেক। তৃণমূল কংগ্রেস দল তাকে যে নির্দেশ দিয়েছে, তাই তিনি পালন করেছেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় সামনে থেকে লড়াই করেছেন তিনি দল নব জোয়ার যাত্রা তাকে করতে বলেছিল সে কারণেই গোটা বাংলা জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাত্রা করেছেন পৈলানের মঞ্চ থেকে এই বার্তা দিয়েছেন তিনি
তবে প্রবীণদের বয়স নিয়ে তিনি এখনও তার নিজের বক্তব্যে অটুট। সে কথা পরিষ্কার করে দিয়েছেন। ৭০ বছর বয়স হয়ে গেলে মানুষের কর্মক্ষমতা কমে। তখন আর রাস্তায় থাকা সম্ভব হয় না। এই কথা বারবার বোঝাতে চেয়েছেন তিনি। তার বয়স কম। তাই নব জোয়ার যাত্রায় অভিষেক রাস্তায় থাকতে পেরেছিলেন। ৭০ বছর বয়স হলে তিনি এই যাত্রা করতে পারতেন না।
অর্থাৎ প্রবীণদের বয়সসীমা নিয়ে যে বার্তা অভিষেক দিয়েছিলেন, সেখানেই তিনি দাঁড়িয়ে থাকলেন। তবে বুঝিয়ে দিলেন মমতা ববন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই তিনি আছেন। দল যে কাজ দেবে, তাই তিনি করবেন। দলের আর কোনও কাজ তিনি করবেন না। এই বার্তা সাম্প্রতিককালে রটে গিয়েছিল। একথা তিনি বলেননি। আজ রবিবার মঞ্চ থেকে সে কথাই জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications