রণক্ষেত্রে টিটাগড়, পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি, বোমাবাজি, পাল্টা লাঠিচার্জ, নামল ব়্যাফ
রণক্ষেত্রে টিটাগড়, পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি, বোমাবাজি, পাল্টা লাঠিচার্জ, নামল ব়্যাফ
বিজেপি কাউন্সির মণীশ শুক্লা খুনের ঘটনায় দফায় দফায় উত্তেজনা ছড়াল টিটাগড়ে। বিজেপি কর্মীদের অবস্থান বিক্ষোভ তুলতে গেলে পুলিসের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি করতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা। পাল্টা লাঠিচার্জ করে পুলিস। অন্যদিকে পুলিসকে লক্ষ্য করে পেট্রোল বোমাও ছোড়া হয় বলে অভিযোগ।

১২ ঘণ্টার বনধ
বিজেপি কাউন্সিলর খুনের ঘটনায় ১২ ঘণ্টার ব্যারাকপুর বনধের ডাক দিয়েছিল বিজেপি। সকাল থেকে রাস্তাঘাট ফাঁকাই ছিল। উত্তেজনা শুরু হয় দুপুর থেকে। বিজেপি কর্মী সমর্থকরা টিটাগড়ে পথ অবরোধ শুরু করেন। ইতিমধ্যেই টিটাগড়ে নিহত কাউন্সিলরের বাড়িতে যান কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, অর্জুন সিংরা।

রণক্ষেত্র টিটাগড়
দুপুর থেকেই উত্তেজনা ছড়াতে শুরু করে টিটাগড়ে। বিজেপি কর্মী সমর্থকদের পথ অবরোধ তুলতে যায় পুলিস। তখনই প্রতিরোধ গড়ে তোলে তাঁরা। পুলিস জোর করে তাঁদের তুলতে গিয়ে লাঠি চার্জ করে বলে অভিযোগ। পাল্টা পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি ও পাথর ছোরা হয়। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিস। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগ পুলিসকে লক্ষ্য করে পেট্রোল বোমাও ছোড়া হয়।

উত্তেজনা এনআরএসেও
এদিকে এনআরএস হাসপাতালে প্রয়াত কাউন্সিলরের ময়নাতদন্ত চলছে। সেখানে বিজেপি নেতাদের ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পরে পুলিস তাঁদের অনুমতি দেয়। এই ঘটনার পর এনআরএসের সামনে বিক্ষোভ দেখাতে থােকন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিসের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে র়্যাফ নামানো হয়।

সিআইডি তদন্তের নির্দেশ
সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কাউন্সিলর খুনে পুরনো শত্রুতা রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। পরিকল্পনা করে সুপারি কিলার গিয়ে খুন করা হয়েছে বলেও অনুমান। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে উধাও হয়ে গিয়েছে সিসিটিভি ফুটেজ।












Click it and Unblock the Notifications