West Bengal Panchayat Election 2023: তৃণমূলের টিকিট বিক্রি হয়েছে দশ লক্ষ টাকায়! বিস্ফোরক অভিযোগ
West Bengal Panchayat Election 2023: তৃণমূলের টিকিট বিক্রি হয়েছে দশ লক্ষ টাকায়। খোদ বিধায়ক (TMC MLA) এই টাকা নিয়েছে। বিস্ফোরক অভিযোগ শতাধিক তৃণমূল (Trinamool Congress) কর্মীর। আর এহেন অভিযোগ করেই তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ শতাধিক কর্মীর।
সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনের আগে কার্যত বড় ধাক্কা শাসকদলে। যা নিয়ে তীব্র অস্বস্তিতে তৃণমূল। দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের কামারচক গ্রাম পঞ্চায়েতের চকতারাবৈদ্য গ্রামে। সেখানেই ভাঙন তৃণমূলে। দলত্যাগী কর্মীদের দাবি, পঞ্চায়েত নির্বাচনে ১০ লাখ টাকা নেওয়া হয়েছে।

শুধু তাই নয়, টিকিট দেওয়া হবে বলে গত তিন বছর অনেক টাকা খরচ করানো হয়েছে বলেও দাবি নেতাকর্মীদের। এমনকি মানুষের ওপরে জোরজুলুম চালানো হচ্ছে বলেও বিস্ফোরক অভিযোগ তুলেই তৃণমূল ছাড়ার ঘোষণা করেন ওই সমস্ত কর্মীরা। আর এরপরেই আইএসএফে যোগ। আর এরপরেই তৃণমূলের আঞ্চলিক পার্টি অফিসের দখল আইএসএফ নিয়েছে বলে জানা গিয়েছে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
জানা গিয়েছে, পার্টি অফিসে থাকা তৃণমূলের সমস্ত পতাকা, ফেস্টুন খুলে ফেলা হয়। আর তাতে আইএসএফের পতাকা লাগিয়ে দেয় দলত্যাগীরা। যদিও কুলপির তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদার টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
তিনি বলেন, 'ওরা কখনই তৃণমূলে ছিল না। আমাদের দলের টিকিট সাংগঠনিক সিদ্ধান্ত মেনে দেওয়া হয়েছে'। তবে গত বিধানসভা নির্বাচন থেকেই ওরা আইএসএফ করেছে বলে দাবি তৃণমূল বিধায়কের। শুধু তাই নয়, মানুষ উন্নয়নের নিরিখে ভোট দেবেন পঞ্চায়েত নির্বাচনে। এমনটাই তাঁর।
অন্যদিকে আইএসএফের জেলা সহ সম্পাদক বাহাআলি মোল্লা বলেন, 'তৃণমূল আইএসএফ সম্পর্কে ভুল বুঝিয়েছিল। আজ বিকল্প হিসেবে আইএসএফ উঠে এসেছে। তৃণমূল টাকার বিনিময়ে দুষ্কৃতীদের টিকিট দেয়। আমরা বুথস্তর থেকে সিদ্ধান্ত নিয়ে টিকিট দেব।'

অন্যদিকে তৃণমূলের ব্লক সভাপতি সুপ্রিয় হালদার বলেন,' এই ব্লকে আইএসএফ বলে কিছু নেই। আমাদের কোন লোক আইএসএফে যোগ দেয়নি।' বলে রাখা প্রয়োজন, আগামী ৮ তারিখ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচন ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। এমনকি মনোনয়ন পর্ব থেকেই উত্তেজনা। আর এর মধ্যেই এই দলবদল ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications