আকাশে ঘন কালো মেঘ, ফ্লাড সেন্টারে যাচ্ছে মানুষজন, রেমালের আতঙ্ক সুন্দরবনে
বিপর্যয় আসা এখন সময়ের অপেক্ষা। প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। অতি প্রবল ঘূর্ণিঝড় রেমাল কতটা ক্ষয়ক্ষতি করবে? সেই সম্পর্কে চলছে চর্চা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া অঞ্চলের উপর ঝড়ের ব্যাপক প্রভাব পড়বে।
সেই কারণে বিভিন্ন এলাকার লোকজনকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। শনিবার থেকেই সেই কাজ চলছে। রবিবার সকাল থেকে প্রচার বেশি করা হচ্ছে। মাইকিং চলছে বিভিন্ন জায়গায়। ফ্লাড সেন্টার খোলা হয়েছে আগেই। এছাড়াও সাইক্লোন সেন্টারে মানুষজনদের নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, সাগর, নামখানা, পাথরপ্রতিমা, ক্যানিং, মৌসুনি আইল্যান্ড সহ বিস্তীর্ণ এলাকার মানুষজন আতঙ্কে ভুগছেন। কারণ, গত কয়েক বছরের অতীত বলছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে এই সব এলাকা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। নদীর জল বাঁধ ভেঙে গ্রামে ঢুকে পড়ে। বিঘের পর বিঘে এলাকার জমি বাড়ি সব জলের তলায় চলে যায়।
এই সব এলাকার মানুষদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে। যে সব এলাকা নীচু, সেখানে প্রচার চলছে। সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। স্কুলগুলিতে ক্যাম্প করা হয়েছে। ত্রাণ শিবির খোলার কাজ চলছে।
উত্তর ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া অঞ্চলেও প্রচার চলছে জোরকদমে। বসিরহাট, হিঙ্গলগঞ্জ, দেগঙ্গা সহ বিস্তীর্ণ এলাকায় ঝড়ের প্রভাব পড়বে। ফলে এইসব এলাকার মানুষদেরও নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গিয়েছে, পুর ও পঞ্চায়েত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইছামতী, বিদ্যাধরী নদীর জলতল বাড়ার আশঙ্কা অনেকটাই। এখন রেমালের প্রভাব কতটা পড়বে এই সব এলাকায়? সেই নিয়েই চর্চা চলছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications