আন্দোলনের ঝাঁঝ কমবে না, কাল ফের সন্দেশখালি যাচ্ছেন শুভেন্দু অধিকারীরা

সন্দেশখালি ইস্যুতে যতদূর যেতে হয়,যাওয়া হবে। ধারাবাহিক আন্দোলন চলবে। সাংবাদিক বৈঠক করে এই কথাই জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার টাকিতে অসুস্থ হয়ে পড়েন। তিনি কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন।

সেই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শুভেন্দু৷ উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। পরীক্ষার্থীদের সমস্যায় না ফেলে যতটা আন্দোলন করা যায়, সবই চলবে। পুলিশ প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।

Suvendu Adhikari

সন্দেশখালি ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন শুভেন্দু। তৃণমূল সরকার পতনের ক্ষেত্রে এক সন্দেশখালি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এমনই দাবি করেছেন তিনি৷ মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বললে বুঝবেন, সেই ভাষাতে কথা বলার জন্য বিজেপি প্রস্তুত।

শিবপ্রসাদ হাজরা তৃণমূলের সম্পদ। আগে তিনি জনমজুরের কাজ করতেন। এখন সেই শিবু ৫০০ কোটি টাকার মালিক। তাকে পুলিশও ধরবে না। আগামী দিনে তৃণমূলের বড় পদে যাবেন তিনি। এই কটাক্ষ করলেন শুভেন্দু।

শেখ শাহজাহান সন্দেশখালিতেই আছে। পুলিশ তাকে প্রোটেকশন দিচ্ছে৷ সিট থেকে রাজ্য পুলিশ সরবে। হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেবে। তারপরই শেখ শাহজাহান গ্রেফতার হবে। এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

সন্দেশখালিতে ফের ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। কলকাতা হাইকোর্টের কথাও প্রশাসন শোনে না। কটাক্ষ শুভেন্দুর। আগামী কাল শুভেন্দু অধিকারীরা রওনা দেবেন সন্দেশখালির উদ্দেশ্যে। পুলিশ যেখানে আটকাবে, সেখানেই তাঁরা থামবেন। শান্তিপূর্ণভাবে বিজেপি বিধায়করা অবস্থান করবেন সেখানেই। এই কথা জানিয়ে দিলেন শুভেন্দু।

আজ বুধবার নন্দীগ্রামে বিজেপির হরিপুরের কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করলেন শুভেন্দু অধিকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+