হাজার টাকা নয়, চাই সম্মান ও শান্তি! সন্দেশখালির মহিলাদের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা, সন্ধেয় জুতো নিয়ে বিক্ষোভ

তৃণমূলের জেলা পরিষদের সদস্য শিবু হাজরার পোলট্রি ফার্মে আগুন দিতে দেখা গিয়েছিল সন্দেশখালির গ্রামের মহিলাদের। সেখানেই মহিলাদের ক্ষোভ যেন কমছেই না। শাসকদলের তরফে এইসব মহিলাদের বহিরাগত বলে দাগানো হলেও, এদিন সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সামনে গ্রামের এক মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করলেন।

ওই মহিলা বলেছেন, তাঁদেরকে হাজার টাকা (লক্ষ্মীর ভান্ডার) দিয়ে মীমাংসা করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তাঁরা টাকা চান না, সম্মান চান। ওই মহিলা আরও অভিযোগ করেছেন, এলাকার মহিলারা বেশ কয়েকবার পুলিশের কাছে যৌন হয়রানির অভিযোগ করলেও কোনও লাভ হয়নি।

সন্দেশখালিতে মহিলাদের বিক্ষোভ

সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলতে গিয়ে ওই মহিলা বলেছেন, তাঁরা বেশ কয়েকবার অভিযোগ করলেও কিছুই করা হয়নি। তিনি দাবি করেন এলাকার পুলিশ বাংলার মানুষের জন্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায় কী করছেন, প্রশ্ন করেন ওই মহিলা। তিনি (মমতা) কি দেখতে পাচ্ছেন না, সেখানে কী হচ্ছে? তাঁরা কি দেখতে পাচ্ছেন না? সেই সময় ওই মহিলা আরও বলেন, তারা(সরকার) হাজার টাকা দিয়ে দর কষাকষির চেষ্টা করছে। কিন্তু মহিলারা এটা চান না। মহিলারা সম্মান ও শান্তি চান। গ্রামের মহিলারা সন্তানদের স্কুলে পাঠাতে পারছেন না বলেও অভিযোগ করেন।

আর এদিন সন্ধেয় রাজ্য বিজেপির সভাপতি তৃণমূল নেতা শেখ শাহজাহানের গ্রেফতারির দাবি করে অবস্থানে বসলে সেখানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশ লাঠিচার্জ করে বিজেপি কর্মীদের সরিয়ে দেয়। সেখান থেকে সুকান্ত মজুমদারকে নিয়ে যাওয়া হয় ফেরি ঘাটের দিকে। এই সময় মহিলারা আরেকবার থানার সামনে বিক্ষোভ দেখান। তাঁদের অনেকের হাতেই সেই সময় জুতো দেখা যায়।

এদিকে সন্দেশখালিতে বেপাত্তা থাকা তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন স্থানীয় মহিলারা। তাঁরা অভিযোগ করেছেন, শাহজাহান দুই সাগরেদ উত্তর সর্দার ও শিবু হাজরাকে সঙ্গে নিয়ে মহিলাদের যৌন হয়রানি করেছেন। সেখানে আদিবাসী ও অন্যদের জমি জোর করে দখল করা হয়েছে। বিষয়গুলি নিয়ে পুলিশের কাছে যাওয়া হলে, তৃণমূলের নেতাদের সঙ্গে কথা বলে মিটিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, গত পনেরো দিন ধরে গোটা এলাকা বিশেষ করে সন্দেশখালি দুই নম্বর ব্লক বিক্ষোভ ও উত্তেজনা রয়েছে। প্রথমে উত্তম সর্দার ও পরে শিবু হাজরাকে পুলিশ গ্রেফতার করলেও গত ৪৯ দিন ধরে বেপাত্তা শেখ শাহজাহান। তার বিরুদ্ধে গত পাঁচ জানুয়ারি ইডির আধিকারিকদের মারধরের অভিযোগ উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+