Suvendu Adhikary: রাজ্যটাই বেআইনি, মুখ্যমন্ত্রী চোরদের বাঁচাতে ব্যস্ত, দত্তপুকুরের বিস্ফোরণে নিশানা শুভেন্দুর

দত্তপুকুরে বাজি বিস্ফোরণের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন গোটা রাজ্যটাই বেআইনি। পুলিশকে কেবল লিপস অ্যান্ড বাউন্সের চোরেদের নিরাপত্তা দিতেই ব্যস্ত রেখেছেন।

পুলিশের সময় নেই রাজ্যের মানুষকে নিরাপত্তা দিতে। মুখ্যমন্ত্রীকে বেআইনি নিবে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন এই ঘটনা নিয়ে। তিনি অভিযোগ করেছেন গোটা রাজ্যটাকে শ্মশানে পরিণত করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Suvendu Adhikary

গোটা রাজ্যটাই বেআইনি, মুখ্যমন্ত্রী লিপস অ্যান্ড বাউন্সের চোরদের বাঁচাতে ব্যস্ত মুখ্যমন্ত্রীর পুলিশ। প্রকাশ্যে এমনই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন, অশিক্ষিত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য চললে যা হওয়ার তাই হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য এগরায় বািজ কারখানায় বিস্ফোরণের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকায় গিয়ে গিয়ে ক্ষমা চেয়ে নিয়ে বলেছিলেন রাজ্যে গ্রিন ক্লাস্টার তৈরি করা হবে। কোনও রকম বেআইনি বাজি কারখানা যাতে না থাকে রাজ্যে তা দেখার জন্য মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেও কীভােব এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

এদিকে বিস্ফোরণের ভয়াবহতা এতোটাই আশপাশের একাধিক বাড়ি ভেঙে পড়েছে। বাড়ির চালে উঠে গিয়েছে দেহ। গোটা এলাকার বিধ্বস্ত এলাকা। বিস্ফোরণের তীব্রতায় একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল কংগ্রেস নেতা রথীন ঘোষ সব জানতেন। পুলিশও সব জানে। কিন্তু তার পরেও রমরমিয়া চলত বিস্ফোরণ বাজি কারখানা।

এমনকী বাজি কারখানার নেপথ্যে স্থানীয় শাসক দলের মদত ছিল বলেও অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে আবার খাদ্যমন্ত্রী রথীন ঘোষের দাবি গোটা এলাকাটাই আইএসএফ প্রভাবিত। এই ঘটনার নেপথ্যে আইএসএফের যোগ রয়েছে। সেকারণেই তাঁদের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। এদিকে আবার অভিযোগ উঠেছে এলাকার অনেকেই এই পেশার সঙ্গে যুক্ত। আশপাশের এলাকার কথা বলতে চাইছেন।

বিজেপির প্রতিনিধিদল তথ্য সংগ্রহ করে রিপোর্ট রাজ্য বিজেপি সভাপতিকে পাঠাচ্ছে। সূত্রের খবর সেই রিপোর্ট
অমিত শাহের কাছে পাঠানো হবে। এবং ঘটনার এনআইএ তদন্তের দাবি জানাতে পারে বিজেপি। এর আগে এগরা বিস্ফোরণ কাণ্ড নিয়েও এন আইএ তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+