তৃণমূলকে উৎখাত করতে গেলে জোট চাই, এবার কাদের আহ্বান জানালেন শুভেন্দু
জোটের চাবিকাঠি থাকবে বিজেপির হাতে। আগেও বলেছেন, এদিনও সে কথাও স্পষ্ট করে দিলেন তিনি।
তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত। তাদের উৎখাত করতে হবে। আর তৃণমূলকে উৎখাত করতে গেলে জোট চাই। জোট গড়তে হবে। পঞ্চাযেত নির্বাচনে প্রাক্কালে এইভাবেই জোটের পক্ষে সওয়াল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বুধবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে বিজেপির প্রতিবাদ সভামঞ্চে বক্তব্য রাখার সময় পঞ্চায়েত নির্বাচনে মহাজোটের বার্তা দেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, 'দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে উৎখাত করতে গেলে সিপিএম, এসইউসিআই- সবাইকে জোট বাঁধতে হবে। জোট বাঁধতে হবে হিন্দু ও মুসলিমদের।'

তবে শুভেন্দু সাফ জানিয়ে দিয়েছেন, সেই জোটের চাবিকাঠি থাকবে বিজেপির হাতে। আগেও বলেছেন, এদিনও সে কথাও স্পষ্ট করে দিলেন তিনি। প্রথমেই সভার লক্ষ্য ও উদ্দেশ্য স্পষ্ট করে দেন শুভেন্দু। তারপর তিনি জানান, 'আহত কর্মীদের পাশে দাঁড়াতে ৪৮ ঘণ্টার নোটিশে এই সভা।
সেই সভামঞ্চে দাঁডিয়ে তিনি অভিযোগ করেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষকে দমিয়ে রাখার জন্য বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে। এরপর শুভেন্দুর হুঁশিয়া , 'স্থানীয় বিধায়ককে বলছি, আর একটা কর্মীর গায়ে হাত দিলে আপনাদের অবস্থা কেষ্টর মতো হবে।'
পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে রাজ্য রাজনীতি ক্রমেই সরগরম হচ্ছে। শাসর ও বিরোধী দলের তরজা চরমে উঠছে। সম্প্রতি নিয়োগ দুর্নীতি ছাড়াও রাজ্যে অকসোর দিনের কাজ ও আবার যোজনার দুর্নীতি সামনে এসেছে। আবার মিড ডে মিল নিয়ে সরব হয়েছে বিজেপি।
আবার এদিকে নির্বাচনের আগে জনমুখী বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই বাজেট প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এবার বাজেটে আবাস যোজনাতে বরাদ্দ ৬৬ শতাংশ বাড়ানো হয়েছে। বাংলা জন্য এই বাজেটে বিশেষ ভেবেছেন প্রধানমন্রী নরেন্দ্র মোদী। মৎস্য দফতরের জন্যও বরাদ্দ বাড়ানো হয়েছে।
এরপর তিনি বলেন, জনমুখী বাজেট হলেও রাজ্যে এই তৃণমূল সরকারের আমলে তা সঠিকভাবে বাস্তবায়ন হবে না। আগেও লুঠপাট হয়েছে, এখনও হবে। কুলতলিতে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, এই কুলতলিতেই কি কম লুঠপাট হয়েছে। তাই এই সরকারকে সবার আগে উৎখাত করতে হবে।
শুভেন্দু এদিন সাফ করে দেন, তৃণমূলকে উৎখাত করেত সিপিএম, এসইউসিআই-সহ সমস্ত দলকে এক জায়গায় আসতে হবে। হিন্দু ও মুসলিমদের এক জায়গায় আনতে হবে। তবে এই সরকারকে উৎখাত করা যাবে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনেই এই সরকারকে দেখিয়ে দিত, আপনারা তৃণমূলকে ছুড়ে ফেলতে প্রস্তুত।












Click it and Unblock the Notifications