পানীয় জলের দাবিতে ভোট বয়কটের ডাক দিলেন সুন্দরবনের বাসিন্দারা

পানীয় জলের দাবিতে ভোট বয়কটের ডাক দিলেন সুন্দরবনের বাসিন্দারা

নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠছে জলের দাবিতে ভোট বয়কটের ডাক। এবার পরিশ্রুত ও পর্যাপ্ত পানীয় জলের দাবিতে ভোট বয়কটের ডাক দিলেন সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের সহেবখালির বাসিন্দারা।

পানীয় জলের দাবিতে ভোট বয়কটের ডাক দিলেন সুন্দরবনের বাসিন্দারা

গরম পড়তেই প্রতিবছরই তীব্র পানীয় জলের সংকট দেখা দেয় উত্তর ২৪ পরগনার অন্তর্ভুক্ত সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে। জলের জন্য আবেদন-নিবেদনে মিলেছে শুধুই আশ্বাস, কাজ হয়নি। এবার তাই এবার ভোট বয়টের ডাক দিলেন সুন্দরবনের একটি গোটা গ্রামের বাসিন্দারা।

তাদের অভিযোগ, সভ্য দেশের নাগরিক হয়েও ন্যূনতম প্রয়োজনের দাবিতে নামতে হচ্ছে পথে। মাসের পর মাস কেটে যাচ্ছে৷ তবুও মিলছে না পরিশ্রুত পানীয় জল। এমনিতেই আর্সেনিক প্রবন এলাকা সুন্দরবনের বিভিন্ন গ্রাম, তারপর নলকূপ থেকে মিলছে না জল, আবেদন করেও সাড়া পাওয়া যাচ্ছে না, তাই এবার পরিশ্রুত পানীয় জলের দাবিতে মঙ্গলবার সকাল থেকেই দুলদুলি ও হেম নগর রোড অবরোধ করে হাতে কলসি, বালতি সহ একাধিক জলের খালি পাত্র নিয়ে ফেস্টুন, ব্যানার লাগিয়ে রাস্তা অবরোধ করে ভোট বয়কটের ডাক দেন শতাধিক গ্রামবাসী। এই জল আন্দোলনের সামিল গ্রামের মহিলা ও শিশুরাও।

তাঁরা জানান, 'এখান থেকে জল আনতে যেতে হয় কয়েক কিলোমিটার দূরে পাশের গ্রামে। সেখানের মানুষেরও তো জল লাগে, ফলে একটি নলকূপের ওপর নির্ভর করতে হয় কয়েক গাঁয়ের মানুষকে। তা নাহলে জল কিনে খেতে হয় গ্রামবাসীদের। যা তাদের সামর্থের বাইরে।' আরও জানান, এখানে পানীয় জলের সংকট দীর্ঘদিনের। প্রশাসনিক কর্মকর্তাদের কাছে গেলে শুধুই আশ্বাস মিলেছে, জল মেলেনি। তাই জল সংকট দূর করার দাবিতে এই আন্দোলনে নেমেছে গ্রামের মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+