শেখ শাহজাহানকে এনকাউন্টার করার দাবি সুকান্ত মজুমদারের, সমালোচনায় তৃণমূল

বসিরহাট যাওয়ার পথে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শেখ শাহজাহানকে এনকাউন্টার করা উচিত। এমনই মন্তব্য ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। সন্দেশখালি কাণ্ডে অন্যতম অভিযুক্তের নাম শেখ শাহজাহান। তিনি গত এক মাসের বেশি সময় ধরে গা ঢাকা দিয়ে রয়েছেন।

এদিকে ক্রমে উত্তপ্ত হচ্ছে সন্দেশখালি এলাকা। সাধারণ মানুষ বিশেষ করে মহিলারা পথে নেমে পড়েছেন। শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে রাশি রাশি অভিযোগ সামনে আসছে। মহিলাদের সম্ভ্রম নিয়ে কার্যত ছিনিমিনি খেলা হয়েছে সন্দেশখালি এলাকায়। এমন অভিযোগ পাওয়া যাচ্ছে।

Sukanta Majumder

শেখ শাহজাহান সন্দেশখালি পরিচালনা করতেন! তিনি না কী এলাকার বেতাজ বাদশা! পুলিশও তার কথায় ওঠাবসা করে! তিনি একটি আলাদা প্রশাসনিক ব্যবস্থা চালিয়ে আসেন এতকাল ধরে! এমন বিস্ফোরক কথাই সামনে আসছে। বিরোধীরা শেখ শাহজাহানের বিরুদ্ধে নিরন্তন মন্তব্য করে চলেছেন। তাকে অবিলম্বে গ্রেফতারের দাবি উঠেছে গত একমাস আগেই।

এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শেখ শাহজাহানকে এনকাউন্টার করা উচিত। এমনই মন্তব্য করলেন সুকান্ত। তাঁর কথায়, "যারা এই কাজ করেছে, সে শিবু হাজরা হোক, শেখ শাহজাহান হোক, উত্তম সর্দার হোক। আইনের উচিত তাদের এনকাউন্টার করে উপযুক্ত শাস্তি দেওয়া।"

এনকাউন্টার তত্ত্ব জোড় গলায় দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি। এর আগে একাধিকবার অন্যান্য বিজেপি নেতারাও এনকাউন্টার বিষয়টি সামনে এনেছিলেন। তবে দীর্ঘ সময় পরে ফের বিজেপি নেতার মুখে এনকাউন্টার নিদান বিষয়টিকে মোটেও ছোট করতে রাজি নয় তৃণমূল নেতৃত্ব। তারাও পাল্টা সুকান্ত মজুমদারের সমালোচনায় নেমে পড়েছে।

ইডি হামলার ঘটনার পর এক মাস কেটে গিয়েছে। রাজ্য পুলিশ শেখ শাজাহানকে গ্রেফতার করতে পারেনি। এদিকে আইনজীবীর মাধ্যমে শেখ শাহজাহান আদালতে বার্তা পাঠাচ্ছে। আগাম জামিনের আবেদন করছে। পুলিশ কী করে তার কোনও সন্ধান পাচ্ছে না? এই প্রশ্ন বরাবর উঠছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+