Sandeshkhali: ক্ষোভের আগুন প্রশমনের চেষ্টা, বেড়মজুরে খোল বাজিয়ে কীর্তন পার্থ-সুজিতের

বিক্ষোভে উত্তাল বেড়মজুরে সাত সকালে হাজির রাজ্যের দুই মন্ত্রী। সেচমন্ত্রী পার্থ ভৌমিক এবং দমদলমন্ত্রী সুজিত বসু হাজির হয়েছিলেন বেড়মজুরে এক কীর্তণের আসরে। সেখানে খোল হাতে কীর্তণ গাইতে দেখা গিয়েছে মন্ত্রীকে। সুজিত বসুকেও কীর্তণ গাইতে দেখা গিয়েছে।

গত পরশু বেড়মজুর উত্তাল হয়ে উঠেছিল। গ্রামের মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন। গতকাল গ্রামবাসীদের অভিযোগের মুখে পড়তে হয়েছিল সুজিত বসু এবং পার্থ ভৌমিককে। প্রকাশ্যে তাঁকে শাহজাহান শেখের গ্রেফতারির দাবিতে সরব হয়েছিলেন তাঁরা।

Sandeshkhali

তাতে কি রাগ, ক্ষোভের উপসম হবে। এতো দেরীতে কি ড্যামেজ কনট্রোল করতে পারবেন রাজ্যের দুই মন্ত্রী। লোকসভা ভোটের আগে সন্দেশখালি নিয়ে যে শাসক শিবির বেশ অস্বস্তিতে পড়েছেন তাতে কোনও সন্দেহ নেই। আর এই সুযোগকে সম্পূর্ণ রূপে ব্যবহার করবে বিরোধীরা তাতেও কোনও সন্দেহ নেই। কিন্তু শাসক বিরোধী দোটানায় সাধারণ গ্রামবাসীরা কি করবেন সেটাই হচ্ছে সবচেেয় বড় প্রশ্ন।

বিজেপি ইতিমধ্যেই সন্দেশখালিকে হাতিয়ার কয়ে ময়দানে নেমে পড়েছে। ভোট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী যা এক কথায় নজির বিহীন বলা চলে। কাশ্মীরের চেয়েও বেশি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। এদিকে বিরোধীদের ময়দান ছাড়তে নারাজ তৃণমূল। সুজিত বসু এবং পার্থ ভৌমিককে নামিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। গত কয়েকদিন ধরেই তাঁরা সন্দেশখালিতে যাতায়াত শুরু করে দিয়েছে।

একদিকে ১৪৪ ধারা দেখিয়ে যেখানে অন্য কোনও প্রতিনিধি দলকে সন্দেশখালিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সেখানে রাজ্যের দুই মন্ত্রী অবাধে ঘুরছেন গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন। গতকাল পার্থ ভৌমিক এবং সুজিত বসু পৌঁছে গিয়েছিলেন বিক্ষুব্ধ বেড়মজুরে। কয়েকদিন আগে যেখানে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল। গ্রামের মহিলারা রাস্তায় নেমে শাহজাহান শেখের সাগরেজ অজয় মাইতিকে মারধর করা এবং তাঁর বাড়ি ভাঙচুর করেছিলেন। সেখানে গিয়ে সভা করেন তাঁরা।

গ্রামবাসীদের চোখা প্রশ্নের মুখে পড়তে হয়েছিল দুই মন্ত্রীকেই। প্রকাশ্যে গ্রামের মহিলারা প্রশ্ন করেছিলেন শাহজাহান শেখকে কেন গ্রেফতার করা হচ্ছে না। তার উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা গ্রামবাসীদের কাছে পৌঁছে দিয়েছেন দুই মন্ত্রী। তাঁরা বলেছেন ইডির জন্যই রাজ্যপুলিশ গ্রেফতার করতে পারছে না শাহজাহান শেখকে। আদালত বললে ১০ দিনের মধ্যে শাহজাহান শেখ গ্রেফতার হয়ে যাবে। যদিও দুই মন্ত্রীর বক্তব্য খুব একটা আস্বস্ত হনি গ্রামবাসীরা। তাঁরা আশঙ্কা প্রকাশ করেছেন শহজাহান এবং তার বাই শেখ সিরাজ গ্রেফতার না হলে আশান্তি বাড়বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+