সাপ্তাহিক লকডাউনে আবারও ঘরবন্দি সমগ্র বসিরহাট মহকুমা

সাপ্তাহিক লকডাউনে আবারও ঘরবন্দি সমগ্র বসিরহাট মহকুমা

সাপ্তাহিক লকডাউনে আবারও একদিন ঘরবন্দি সমগ্র বসিরহাট মহকুমা। বসিরহাট শহরের বিভিন্ন প্রান্তে চলছে পুলিশের নাকা চেকিং।কোন কারণ রাস্তায় মানুষ বেরিয়ে পড়লে অথবা মুখে মাস্ক না পড়লে তাদের দাঁড় করিয়ে উপযুক্ত কারণ জিঞ্জাসা করছে বসিরহাট জেলা পুলিশ।

সাপ্তাহিক লকডাউনে আবারও ঘরবন্দি সমগ্র বসিরহাট মহকুমা

বসিরহাট শহরের প্রাণকেন্দ্র বসিরহাট ইছামতী সেতু, বোটঘাট, রেজিষ্ট্রি অফিস মোড়, বসিরহাট থানার মোড়, ময়লাখোলা, চৌমাথায় চলছে পুলিশি টহলদারি। উপযুক্ত কারণ না দেখাতে পারলে লকডাউন অমান্যকারীদের উপযুক্ত শাস্তির ব‍্যবস্থা করা হচ্ছে। বসিরহাট শহরের বড় বড় বাজার যেমন নতুন বাজার, পুরাতন বাজার, মায়ের বাজার সবই বন্ধ।

রাস্তায় গুটিকয়েক মানুষের দেখা মিললেও সাপ্তাহিক লকডাউন মানাতে তৎপর বসিরহাট জেলা পুলিশ প্রশাসন। অপরদিকে বসিরহাট মহকুমার গ্রামের অংশেও যেমন হাড়োয়া, সন্দেশখালি, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, বাদুড়িয়াতেও লকডাউনের প্রভাব পড়েছে চোখে পড়ার মতো। এই কোভিড অতিমারিতে রাজ‍্য সরকারের ডাকা লকডাউনে কিছু মানুষ বাদে সচেতনতা দেখা দিয়েছে মানুষের মধ‍্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+