"এখনও সন্দেশখালি নিয়ে মিথ্যা বলে যাচ্ছেন!" আমডাঙার সভায় মোদীকে পালটা দিলেন মমতা

রবিবার সভামঞ্চ থেকে যুযুধান নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালি ইস্যুতে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্দেশখালি ইস্যুতে বিজেপি ও নরেন্দ্র মোদীকে পাল্টা আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

" সন্দেশখালি নিয়ে এখনও মিথ্যা কথা বলে যাচ্ছেন?" নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে এ কথাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার উত্তর ২৪ পরগনা রাজনৈতিকভাবে অত্যন্ত গরমাগরম পরিস্থিতিতে রয়েছে। ভাটপাড়ায় ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে সভা করেছেন নরেন্দ্র মোদী।

Mamata Banerjee

ওই একই কেন্দ্রে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমডাঙায় তৃণমূলের এই সভা হয়। ভাটপাড়ার সভার পাল্টা বক্তব্য রাখা হল আমডাঙার মঞ্চ থেকে। এ দিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'সন্দেশখালি নিয়ে নতুন খেলা খেলতে তৃণমূল।"

সন্দেশখালি কাণ্ডে দ্বিতীয় ভিডিও প্রকাশিত হয়েছে। নতুন স্টিং অপারেশনেও গঙ্গাধর কয়ালের বক্তব্য রয়েছে। এই নেতাকে বলতে শোনা গিয়েছে, সন্দেশখালতে ৭২ জন মহিলাকে দুই হাজার টাকা করে দেওয়া হয়েছে। তারা অভিযোগ জানিয়েছেন টাকার বিনিময়ে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা।

তারই পাল্টা বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। " এখনও সন্দেশখালি নিয়ে মিথ্যা বলে যাচ্ছেন! সন্দেশ তো আপনার জন্য অপেক্ষা করছে। সন্দেশ হচ্ছে, দেশের খবর কী? মোদী হারছেন, মোদী বিদায় নিচ্ছেন।" তিনি আরও বলেন, "টাকার বিনিময়ে সন্দেশখালির মা - বোনদের সম্মান কীভাবে নষ্ট করছেন? লজ্জা করে না? "

রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও মঞ্চ থেকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল ইস্যুতেও মোদীকে খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমডাঙার মঞ্চ থেকে মমতা বলেন, প্রধানমন্ত্রীর প্রতিনিধি রাজভবনে লাটুসাহেব। মেয়েরা যেতে পারছে না ভয়ে।"

মুখ্যমন্ত্রী বলেন, " আমি সাংবিধানিক সঙ্কটে পড়ে গিয়েছি। কারণ, আমার প্রয়োজন থাকলে রাস্তায় কথা বলতে হবে। কিন্তু রাজভবনে ঢুকতে পারছি না। এই রাজ্যপালের যে সব কীর্তি কেলেঙ্কারি প্রকাশ পাচ্ছে, সেই কারণে।" এরপর মোদীকে খোঁচা মেতে মমতা বলেন, " কী প্রধানমন্ত্রী, আপনার উচিত ছিল না, তাঁকে পদত্যাগ করিয়ে সরিয়ে নেওয়ার।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+