পানিহাটিতে দই-চিড়ে উৎসবে চরম বিশৃঙ্খলা! ভিড়ে মৃত তিন, অসুস্থ ৫০
পানিহাটিতে মহোৎসবতলা ঘাটে দই-চিঁড়ের মেলাকে ঘিরে চরম বিশৃঙ্খলা। করোনা'র কারণে গত দুবছর ধরে এই মেলা বন্ধ ছিল। কিন্তু এই বছর মেলা শুরু হতেই চরম বিশৃঙ্খলা।
পানিহাটিতে মহোৎসবতলা ঘাটে দই-চিঁড়ের মেলাকে ঘিরে চরম বিশৃঙ্খলা। করোনা'র কারণে গত দুবছর ধরে এই মেলা বন্ধ ছিল। কিন্তু এই বছর মেলা শুরু হতেই চরম বিশৃঙ্খলা। বিশাল সংখ্যায় মানুষ ভিড় জমান। একে গরম আর এরপর একেবারে ছোট জায়গাতে এই মেলা করা হয়। সব মিলিয়ে চরম বিশৃঙ্খলা। ভিড়ের চাপে এখনও পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

শুধু তাই নয়, প্রবল গরমে ৫০ জন অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানা যাচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। ইতিমধ্যে প্রশাসনের তরফে মেল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে পুণ্যার্থীদের মেলার মাঠ থেকে বের করে আনার কাজ চলছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে অসুস্থদের স্থানীয় একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাগরদত্ত, পানিহাটি হাসপাতাল সহ বিভিন্ন জায়গাতে নিয়ে আসা হয়েছে। অসুস্থদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর।
মেলা প্রাঙ্গনে একাধিক স্বাস্থ্য শিবির খোলা হয়েছে বলে জানা যাচ্ছে।
অন্যদিকে ঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ। গিয়েছেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। ইতিমধ্যে ঘটনায় বিস্তারিত তথ্য জেলা প্রশাসনের কাছ থেকে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরেই ঘটনায় দুঃখপ্রকাশ করে টুইটও করেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ইস্কন মন্দিরে প্রবল গরমে তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশ কমিশনার এবং জেলাশাসক ঘটনাস্থলে যাচ্ছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই খবরে মর্মাহত বলেও টুইটে লিখেছেন তিনি।
তবে এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা। ঘটনা প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, মেলা করাতেও এই প্রশাসন ব্যর্থ। এত গুলো মানুষের মৃত্যু কীভাবে? প্রশাসনের তরফে কোনও প্রস্তুতি ছিল না বলেও অভিযোগ বিজেপি নেতার। পুলিশ শুধু বিজেপিকে ঠেকাতেই রয়েছে বলেও কটাক্ষ তাঁর।
জানা যাচ্ছে দীর্ঘদিনের পুরানো এবং ঐতিহ্যবাহী মেলা এটি। দীর্ঘ দুবছর পর ফের মেলার আয়োজন করা হয় এবার। আর তা হতেই লাগামছাড়া ভিড় উপছে পড়ে। একেবারে ছোট জায়গা এবং কয়েক লাখ মানুষের ভিড়ে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। একেবারে তিল ধারনের জায়গা ছিল না বলেও অভিযোগ।
আর সেখানেই ভিড়ের চাপের মধ্যে পড়ে একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। শুধু তাই নয়, ঘটনায় তিনজনের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রশাসনের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications