ত্রাণ নিয়ে দোলুয়াখাকিতে সৃজনরা, এসএফআই কথা বলল গ্রামের মানুষের সঙ্গে
কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে ত্রাণ নিয়ে দোলুয়াখাকিতে যাওয়া যাবে। বাম নেতাদের ওই এলাকায় যেতে বাধা নেই৷ পুলিশ বাধা না দিয়ে প্রতিনিধি দলের সঙ্গে থাকবে। সোমবার বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের দোলুয়াখাকিতে পৌঁছালেন বামেরা। বিচারপতি জানিয়েছেন, সর্বাপেক্ষা পাঁচজন ওই দলে থাকতে পারবেন। সেই নির্দেশ মেনেই নেতারা পৌঁছেছেন। সঙ্গে খাবার ও অন্যান্য ত্রাণ সামগ্রী ছিল।

তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর খুনের পর যেন বধ্যভূমি হয়ে উঠেছিল ওই এলাকা। তৃণমূলের লোকজন চড়াও হয় বলে অভিযোগ। সিপিএম কর্মী- সমর্থকদের বাড়িঘর জ্বালিয়ে দেয়। গ্রামছাড়া হয়েছিলেন মানুষজন। সিপিএমের দেওয়া আশ্রয় শিবিরে ওইসব পরিবার থাকে। গ্রামেও তারা ঢুকতে পারছিলেন না।
ওইসব পরিবার নিজেদের গ্রামে ফিরেছেন। কিন্তু কীভবে থাকছেন জানা নেই। সুজন চক্রবর্তী সহ অন্যান্যরা দোলুয়াখাকিতে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু রাজ্য সরকারের পুলিশ তাঁদের ঢুকতে দেয়নি৷ ওই এলাকার আইনশৃঙ্খলার অবনতি হতে পারে৷ এই আশঙ্কা পুলিশের পক্ষ থেকে করা হয়েছিল।
মহিলা নেত্রীরা গ্রামে ঢুকতে চেয়েছিলেন। তাদেরও বাধা দেওয়া হয়। তবে এবার বামেরা গ্রামে ঢুকলেন। মঙ্গলবার দুপুরের পর এসএফআইএর তরফ থেকে গ্রামে ত্রাণ নিয়ে আসা হয়। সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে পাঁচজন গ্রামে এসেছিলেন। ত্রাণ সামগ্রী সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়।
মানুষজনের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দল৷ সেই দিনের কথা সাধারণ মানুষ বলেছেন। এখনও কতটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে তারা দিন কাটাচ্ছেন। সেই কথাও জানান তারা। পরিস্থিতি দেখে যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়েন সৃজনরা। গোটা বাংলাকে এই এলাকার পরিস্থিতি দেখানো উচিত। এই কথাই উঠে এসেছে।
সৃজন ভট্টাচার্যের কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গ্রামে আসতে পারছেন না। এদিকে তিনি বাণিজ্য সম্মেলনে ব্যস্ত। সাধারণ মানুষ অভিযোগ জানিয়েছেন, তৃণমূলের লোকজন গোটা গ্রামে তাণ্ডব চালিয়েছে। পুলিশ প্রশাসনের সামনে এই ঘটনা ঘটেছে। তারা কোনওভাবেই তাণ্ডব আটকাতে এগিয়ে আসেনি।
এলাকায় ১৪৪ ধারা জারি ছিল না। তারপরেও বাম নেতৃত্বদের দিনের পর দিন আসতে দেওয়া হয়নি। এখানে এলে পরিস্থিতি সম্পর্কে সমস্ত কিছু বাইরে চলে আসত। সেজন্যই কি এমনভাবে এই গ্রামকে আড়াল করে রাখা? এই প্রশ্ন তুলেছেন সৃজন।












Click it and Unblock the Notifications