ফের 'বিগড়ে' গেলেন বিজেপি বিধায়ক! কর্মসূচিতে অনুপস্থিতি, তৃণমূল নেতার কথায় শুরু জল্পনা
দিন কয়েক আগে জেলায় দলের কর্মসূচিতে আসা কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাত এড়িয়ে যাওয়ার পরে এবার দলের কর্মসূচি এড়িয়ে গেলে বিজেপি (bjp) বিধায়ক বিশ্বজিৎ দাস (biswajit das)। তাঁকে ঘিরে দলবদলের জল্পনা তীব্র হওয়ার মধ্যেই অব
দিন কয়েক আগে জেলায় দলের কর্মসূচিতে আসা কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাত এড়িয়ে যাওয়ার পরে এবার দলের কর্মসূচি এড়িয়ে গেলে বিজেপি (bjp) বিধায়ক বিশ্বজিৎ দাস (biswajit das)। তাঁকে ঘিরে দলবদলের জল্পনা তীব্র হওয়ার মধ্যেই অবশ্য দলের এক নেতা জানিয়েছে অসুস্থ থাকায় কর্মসূচিতে যোগ দিতে পারেননি তিনি। যা নিয়ে অবশ্য খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল (trinamool congress)।

বাগদার হেলেঞ্চায় মশাল মিছিলে অনুপস্থিত
তৃণমূলের বিরুদ্ধে একাধিক ইস্যুতে আটদিনের কর্মসূচি নিয়ে বিজেপি। সেই কর্মসূচির প্রথম দিনে বিজেপির তরফে বাগদার হেলেঞ্চায় মশাল মিছিলের আয়োজন করা হয়েছিল। টিকা নিয়ে দুর্নীতির অভিযোগের পাশাপাশি আরও বড় অভিযোগ ভোট পরবর্তী হিংসা। সেখানে বনগাঁ উত্তর বিধায়ক অশোক কীর্তনিয়া, গাইঘাটার সুব্রত ঠাকুর-সহ জেলায় অনেক পদাধিকারী উপস্থিত থাকলেও, দেখা পাওয়া যায়নি বিশ্বজিত দাসকে।

অসুস্থতার জন্যই অনুপস্থিত
মিছিলে ছিলেন বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি মনস্পতি দেব। তিনি অবশ্য দাবি করেছেন, অসুস্থতার কারণে বিশ্বজিৎ দাস কর্মসূচিতে যোগ দিতে পারেননি। যদিও নিজের অনুপস্থিতি নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি বিশ্বজিৎ দাস।

তৃণমূলের খোঁচা
তবে ঘটনা কানে যেতেই খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। বাগদার তৃণমূল নেতা তরুণ ঘোষ বলেছেন, কেবল ওই কর্মসূচিতেই নয়, বিজেপির কোনও কর্মসূচিতেই দেখা যায় না ওই বিধায়ককে। আদৌ কি বিশ্বজিৎ দাস বিজেপিতে রয়েছে, সেই প্রশ্ন তুলেছেন তিনি। প্রসঙ্গত জুনে বনগাঁয় দিলীপ ঘোষের ডাকা বৈঠকের অনুপস্থিত ছিলেন বিশ্বজিৎ দাস।
দিলীপ ঘোষের বৈঠকে অনুপস্থিত থাকা প্রসঙ্গে বিশ্বজিৎ বলেছিলেন, যে ব্যক্তির বাড়িতে বৈঠক ডাকা হয়েছিল তিনি অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত। পাশাপাশি তৃণমূল নেতা মুকুল রায় ঘনিষ্ঠ এই বিধায়ক নিজের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাল সম্পর্কের কথাও উল্লেখ করেছিলেন।
যদিও বিশ্বজিৎ দাসের দলবদল নিয়ে তৃণমূল নেতা তরুণ ঘোষ সংবাদ মাধ্যমকে কিছু বলতে চাননি। তিনি বলেছেন এব্যাপারে যা বলার বলবেন দলের শীর্ষ নেতৃত্ব।

এর আগে কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠকেও অনুপস্থিত
দিন কয়েক আগে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াত দলেরই কাজে জেলায় গিয়েছিলেন। সেদিনও সেখানে দেখা পাওয়া যায়নি বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসকে। তবে সেই দিন বৈঠকে অনুপস্থিত ছিলেন বিজেপির আটদিনের কর্মসূচিতে অংশ নেওয়া বনগাঁ উত্তর বিধায়ক অশোক কীর্তনিয়া এবং গাইঘাটার সুব্রত ঠাকুরও। সেই বৈঠকে পাওয়া যায়নি জেলার প্রভাবশালী নেতা দেবদাস মণ্ডল এবং কল্যাণ সরকারকেও, যা নিয়ে জল্পনা ছড়ায়।












Click it and Unblock the Notifications