বচসা থেকে মহেশতলায় শুটআউট, চাঞ্চল্য এলাকায়

বচসা থেকে মহেশতলায় শুটআউট, চাঞ্চল্য এলাকায়

মহেশতলার চলল পরপর গুলি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার আকড়া জগন্নাথ নগর মিস্ত্রি পাড়ায়।

বচসা থেকে মহেশতলায় শুটআউট, চাঞ্চল্য এলাকায়

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার ধারে মদ্যপ অবস্থায় মিটার বক্সে লাথি মারাকে কেন্দ্র করে বচসা শুরু হয়। তার প্রতিবাদ করে কার্তিক নস্কর বলে এক যুবক। এর বেশ কিছুক্ষণ পরে মিঠু অধিকারী তার দলবল নিয়ে হাতে বন্ধুক ও বোমা নিয়ে কার্তিক নস্কর এর বাড়ি চড়াও হয় বলে অভিযোগ।

পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায় মিঠু অধিকারী ও তার দলবল। অজান্তে এক রাউন্ড গুলি এসে শুভাশিস বড়ুয়া নামে এক যুবকের চোখের পাশে লাগে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সে। ঘটনাস্থলে তড়িঘড়ি আসে মহেশতলা থানার পুলিশ।

ঘটনার রেশ কাটতে না কাটতে মঙ্গলবার সকালে মহেশতলা থানার পুলিশ মূল অভিযুক্ত মিঠু অধিকারী সহ সাতজনকে গ্রেফতার করে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোল তিনটি উদ্ধার করে। রাতে পুলিশ পিকেট বসিয়ে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে পুলিশ।

পুজো শেষে হাতির পাল আতঙ্ক ছড়াল পশ্চিম মেদিনীপুরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+