Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কালীপুজোর প্যান্ডেলে তৃণমূল নেতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি! ভাটপাড়াতে চাঞ্চল্য

ফের ভাটাপাড়ায় চলল গুলি! আলোর উৎসবে যখন মেতে গোটা রাজ্য সেই সময় এলাকার ১৭ নম্বর ওয়ার্ডে ফের চলল গুলি। ঘটনায় স্থানীয় এক তৃণমূল নেতা গুরুতর আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। স্থানীয় ওই নেতার নাম রাজ পাণ্ডে বলে জানা যাচ্ছে। ঘটনায়

ফের ভাটাপাড়ায় চলল গুলি! আলোর উৎসবে যখন মেতে গোটা রাজ্য সেই সময় এলাকার ১৭ নম্বর ওয়ার্ডে ফের চলল গুলি। ঘটনায় স্থানীয় এক তৃণমূল নেতা গুরুতর আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। স্থানীয় ওই নেতার নাম রাজ পাণ্ডে বলে জানা যাচ্ছে। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে।

 তৃণমূল নেতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। শুধু তাই নয়, বারবার এভাবে গুলি চলার ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ।

জানা যাচ্ছে, রবিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। সেই সময় স্থানীয় একটি ক্লাবের কালীপুজোতে বসে অন্যান্যদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রাজ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, হঠাত করেই ৩টি মোটরবাইক মণ্ডপের সামনে এসে দাঁড়ায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই একেবারে এলোপাথাড়ি গুলি চলতে থাকে। আতঙ্কে একেবারে ছোটাছুটি শুরু হয়ে যায়। মূলত তৃণমূল নেতার যুব-নেতা রাজকে টার্গেট করেই দুষ্কৃতীরা এই গুলি চালায় বলে অভিযোগ। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে গুরুতর আহত হয় রাজ। তাঁর হাতে গুলি লাগে বলে জানা যায়।

ঘটনার পরেই দ্রুত এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। ঘটনায় গুরুতর আহত অবস্থায় এলাকার মানুষই রাজকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। জখম গুরুতর হলেও সুস্থ রয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। মণ্ডলের পাশেই একটি বাড়িতে স্পষ্ট গুলির দাগ। সেই সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।

তবে কি কারণে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের প্রাথমিক ধারনা পুরানো শত্রুতার জেরেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। যদিও ঘটনার পরেই বেশ কয়েকজনকে জেরা করছে পুলিশ। তবে ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

যদিও রাজের সঙ্গে থাকা লোকজনের দাবি, কোনও ব্যক্তিগত শত্রুতা নেই। রাজনৈতিক কোনও কারণেই এই ঘটনা ঘটেছে বলেও তোপ স্থানীয় মানুষের। অন্যদিকে এই ঘটনাকে তুলে ধরে আইনশৃঙ্খলার অবস্থা নিয়ে তৃণমূলকে আক্রমণ বিজেপির।

দাবি, রাজ্যে যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই তা কার্যত স্পষ্ট। আর সেই কারনেই এই ধরনের ঘটনা বারবার ঘটছে বলেও তোপ বিজেপির। যদিও এহেন অভিযোগ সম্পূর্ণ ভাবে উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাঁদের দাবি, পুলিশ তদন্ত করছে। খুব শীঘ্রই ঘটনায় অভিযুক্ত ধরা পড়বে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+