Lok Sabha Election: শীলভদ্র যেতেই বরানগরে উত্তেজনা, তৃণমূলের গো ব্যাক স্লোগানের মধ্যেই থাকলেন প্রতিরোধে অটল
দেশজুড়ে চলছে সপ্তম দফার লোকসভা নির্বাচন। এরমধ্যে রয়েছে বাংলার নয়টি কেন্দ্র। দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা ছাড়াও ভোট হচ্ছে উত্তর ২৪ পরগণার তিন কেন্দ্রে। সপ্তম দফার নির্বাচনে অন্যতম হট স্পট কিন্তু দমদম। এখানে ত্রিমুখী লড়াই হচ্ছে। ভোট শুরু হওয়ার পর থেকেই অশান্তি শুরু হয়েছে, একের পর এক অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে।
এই কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। ভোট শুরু হওয়ার পর থেকেই কেন্দ্রের বিভিন্ন প্রান্তে চড়কিরপ মতো পাক খাচ্ছেন তিনি, তাঁর ফোনে আসছে নেতা-কর্মীদের একের এক অভিযোগ। এমনই অভিযোগ পেয়ে বরানগর বি.কে.সি কলেজে যান দমদমের বিজেপি প্রার্থী, সেখান তিনি গেলেই পরিবেশ উত্তপ্ত হয়ে উঠে। শীলভদ্র দত্তকে ঘিরে তৃণমূলের কর্মী সমর্থকরা গো ব্যাক স্লোগান দিতে থাকে।

সাংবাদ মাধ্যমের সামনে শীলভদ্র দত্ত বলেন, 'বুথ ক্যাম্পে কেন এত লোক থাকবে? বুথ ক্যাম্পে কখনই এত লোক থাকার কথা নয়, পুলিশ দাঁড়িয়ে থেকেও কিছু করছে না, সরকারি নিয়ম নাকি এত লোক বসার? গোটা বিষয়টি নিয়ে আমি নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি। এই ধরনের স্লোগান অনেক শুনেছি।'
সকাল থেকে একের পর এক জায়গায় তৃণমূলের বিরুদ্ধে। শুধু বিজেপি নয় সিপিএম এজেন্টদের ভয় দেখিয়ে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগও উঠছে শাসক দলের বিরুদ্ধে। যদিও শাসক দলের প্রার্থী সৌগত রায় ব্রাত্য বসুকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করে বিরোধীদের যাবতীয় অভিযোগকে খারিজ করে দিয়েছেন।
প্রশাসন সূত্রের খবর, দমদম লোকসভা কেন্দ্রে মোট ১৭৯২টি ভোট কেন্দ্রের মধ্যে ৩০০টি বুথ স্পর্শকাতর। শনিবার নির্বাচনের শেষ দফায় দমদম লোকসভা কেন্দ্রের পাশাপাশি বরাহনগর বিধানসভা কেন্দ্রেরও উপনির্বাচনও হচ্ছে। এই বিধানসভা কেন্দ্রেই ভোটারেরা একসঙ্গে দু'টি ভোট দিচ্ছেন। ফলে বার বার খবরের শিরোনামে উঠে আসছে বরানগর।












Click it and Unblock the Notifications