রাতে মহিলাদের পার্টি অফিসে ডাকতেন? গোপন ডেরা থেকে মুখ খুললেন শাহজাহান শেখের 'ডানহাত' শিবু
Sandeshkhali Incident: সবই ভিত্তিহীন অভিযোগ! পিছনে রয়েছে সিপিএম-বিজেপি। ডেরা থেকে বেরিয়ে এমনটাই দাবি শাহজাহান শেখের 'ডানহাত' শিবু হাজরার। তাঁকে গ্রেফতারের দাবিতেই উত্তাল সন্দেশখালি। রাতে মহিলাদের পার্টি অফিসে ডাকা থেকে শুরু করে জমি দখলের মতো একের পর এক মারাত্মক অভিযোগ উঠেছে শিবুর বিরুদ্ধে।
এমনকি এই বিষয়ে পুলিশে অভিযোগও দায়ের করেছেন বহু মহিলা। কিন্তু শিবুর খোঁজ পাচ্ছে না পুলিশ। এই অবস্থায় সন্দেশখালির (Sandeshkhali Incident) গোপন ডেরা থেকে মুখ খুললেন শিবু হাজরা। বললেন, পুরো ঘটনা চক্রান্ত। এলাকায় তৃণমূল আরও শক্ত হবে।

বাংলা এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে শিবুর দাবি, সবটাই ভিত্তিহীন অভিযোগ। সিপিএমের নিরাপদ সর্দার এবং বিজেপির বিকাশ সিনহা পুরো ঘটনার পিছনে রয়েছে বলে দাবি তাঁর। ইচ্ছাকৃত ভাবে বিজেপি-সিপিএমকে একজোট করে এই ঘটনা করা হচ্ছে বলেও দাবি তৃণমূলের ব্লক সভাপতি।
এমনকি এলাকা (Sandeshkhali Incident) দখল করতে এই ঘটনা ঘটানো হচ্ছে বলেও অভিযোগ তাঁর। তবে এলাকায় তৃণমূল আরও শক্তিশালী হবে বলেও হুঁশিয়ারি তৃণমূল নেতার।
ওই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শিবুর দাবি, এলাকায় শান্তি ফেরানোর জন্য কাজ করেছেন। এই প্রসঙ্গে বাম আমলের কথা তুলে ধরেছেন। তাঁর দাবি, প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের আমলে দিনেদুপুরে খুন হয়ে যেত মানুষ। বাড়িতে ঢুকতে দিত না।
নদীর ধারেও রাতের পর রাত কাটাতে হয়েছে বলে দাবি তৃণমূল নেতার। আর এই অত্যাচার তৃণমূল করার জন্যেই করা হয়েছে বলেও সংবাদমাধ্যমে অভিযোগ তাঁর। তবে মহিলাদের অভিযোগ প্রসঙ্গে শিবুর দাবি, দলের মিটিং থাকলে খবর দেওয়া হত। কিন্তু কখনই কোনও মহিলাকে রাতে ডাকেননি বলেই দাবি তাঁর। এমনকি রাতে পার্টি অফিসে কাউকে জোর করে আটকে রাখা হয়নি বলেও দাবি শাহজাহান শেখের 'ডানহাত'-এর।
বলে রাখা প্রয়োজন, শাহজাহান শেখ, শিবু হাজরা সহ একাধিক তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে উত্তাল সন্দেশখালি। পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। এই অবস্থায় এক তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও শাহজাহান শেখ, শিবু হাজরার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারিনি তৃণমূল শীর্ষ নেতৃত্ব।
এমনকি এক মাস কেটে গেলেও শাহজাহান শেখের খোঁজ পাচ্ছে না পুলিশ। এমনকি পুলিশের চোখে পলাতক শিবুও। কিন্তু সেই শিবুই সংবাদমাধ্যমের কাছে ধরা দিল। পুলিশের এই ভুমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।












Click it and Unblock the Notifications