নাম না করে শুভেন্দু অধিকারীর গ্রেফতারি দাবি করলেন শেখ শাহজাহানের ভাই? কিন্তু কেন?
যাদের টাকা নিতে দেখা গিয়েছে, তারা বাইরে ঘুরছে। শেখ শাহজাহানের ভাই আলমগীর এমনই মন্তব্য করলেন। নারদ কাণ্ডে শুভেন্দু অধিকারীর নাম জড়িয়ে ছিল। এবার কি তাকেই উদ্দেশ্য করে এমন মন্তব্য শেখ শাহজাহানের ভাইয়ের?
আলমগীরের বক্তব্য, শেখ শাহজাহানের বিরুদ্ধে রেশন দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে সে সাজা পাবে। কিন্তু যারা টাকা নিয়েছে, যাদের টাকা নিতে দেখা গিয়েছে, বিরোধী দলের নেতা হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না! আইন সকলের জন্যই সমান। তিনি শেখ শাহজাহানের পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলেন।

বৃহস্পতিবার জানা যায়, শেখ শাহজাহান গ্রেফতার হয়েছেন। তারপর থেকেই রাজনৈতিক জল্পনা চলছে। তাকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। গ্রেফতারি প্রসঙ্গে বক্তব্য রেখেছেন শেখ শাহজাহানের ভাই আলমগীর। দাদা কোথায় ছিলেন, এবারে পরিবারের কেউ জানত না।
তিনি যে এই রাজ্যেই ছিলেন গ্রেফতারের পরে জানা গেল। এর আগে শাহজাহানের আইনজীবীরা আদালতে জামিনের আবেদন করতে গিয়েছিলেন। শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া যাচ্ছে। পুলিশ তাদের কাজ করুক। আদালতের উপরেও তাদের পূর্ণ আস্থা রয়েছে।
শেখ শাহজাহানের বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে তিনি সাজা পাবেন। কিন্তু জমি, জায়গা নেওয়া হয়েছে। শ্লীলতাহানির একাধিক অভিযোগ সামনে আসছে। যদি সেইসব অভিযোগ সত্য প্রমাণিত না হয়, তাহলে পরিবারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। যারা এই অভিযোগ করছে, তাদের বিরুদ্ধে মানহানির মামলা হবে। এমনই দাবি করলেন শেখ শাহজাহানের ভাই।
কৌশলে তিনি নারদ কাণ্ডে শুভেন্দু অধিকারীর জড়িত থাকার বিষয়টিও তুলে ধরেন। শেখ শাহজাহান গ্রেফতার হলে শুভেন্দু অধিকারী কেন বাইরে রয়েছেন? সেই প্রশ্ন তিনি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন। এমনই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।












Click it and Unblock the Notifications