শেখ শাহজাহানকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল পুলিশ, বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের

শেখ শাহজাহান সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশ শেখ শাহজাহানকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। পুলিশের নিরাপদ আশ্রয় রয়েছে শেখ শাহজাহান।

সন্দেশখালিতে গিয়ে বারবার বিরোধীরা পুলিশের বাধার মুখে পড়ছে। গতকাল সন্দেশখালি থানার সামনে ধর্নায় বসেছিলেন সুকান্ত। পুলিশ তাঁকে আটক করে। পরে লঞ্চে তুলে পত্রপাঠ কলকাতা পাঠানোর ব্যবস্থা করা হয়।

Sukanta Majumder

শেখ শাজাহান ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি। শেখ শাহজাহানকে কবে গ্রেফতার করা হবে? তাই নিয়ে জোর প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। কবে গ্রেফতার করা হবে? সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁজি দেখছেন। এমনই কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার।

বিজেপি বারবার সন্দেশখালি যেতে বাধা পাচ্ছে। প্রথম দুবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটকেছিল পুলিশ। বিজেপি বিধায়কদের সন্দেশখালি যেতে দেওয়া হয়। বিজেপির কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও সন্দেশখালি যেতে আটকানো হয়। ধামাখালিতে তাঁদের আটকানো হয়েছিল।

আদালতের নির্দেশ মতো শুভেন্দু অধিকারী সন্দেশখালি গিয়েছিলেন। তবে সুকান্ত মজুমদার এখনও সন্দেশখালির একাধিক জায়গায় যেতে পারেননি। গতকাল বৃহস্পতিবার কেবল বিকাশ সিংহের বাড়ির লোকেদের সঙ্গে তিনি দেখা করতে পেরেছিলেন। সন্দেশখালি থানার সামনে তিনি ধর্না কর্মসূচি নিয়েছিলেন। তখন তাঁকে তুলে দেওয়া হয়।

এভাবে সন্দেশখালি যেতে বার বার আটকালে বড় পদক্ষেপ রাজ্য বিজেপি করবে। সন্দেশখালি অভিযানের ডাক দেওয়া হবে। বাড়ির মা-বোনেদের নিয়ে সন্দেশখালি অভিযান হবে। এমনই বড় আগাম বার্তা দিলেন বিজেপি রাজ্য সভাপতি।

সন্দেশখালিতে একাধিক জায়গায় নতুন করে ঝামেলা শুরু হয়েছে। সাধারণ মানুষ রীতিমতো ক্ষুব্ধ পুলিশের ভূমিকায়। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আইজি (দক্ষিণাঞ্চল) সুপ্রতিম সরকার শুক্রবার ফের সন্দেশখালি পৌঁছেছেন। তাঁরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। পুলিশের সামনেও মানুষের ক্ষোভ প্রকাশ পাচ্ছে। পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে। সাধারণ মানুষ যাতে নিজের হাতে আইন তুলে না নেয়। সেই কথা বলছেন রাজীব কুমার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+