সন্দেশখালির ঘটনায় শেখ শাহজাহানের ভূমিকা নেই, দাবি মন্ত্রী পার্থ ভৌমিকের

সন্দেশখালিতে গেলেন রাজ্যের তিন মন্ত্রী। সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন। অভিযোগ শুনলেন তাঁরা। চাঁদা তুলে কিছু মানুষের টাকাও মিটিয়ে দেওয়া হল।বিজেপি এলাকায় মিথ্যা প্রচার চালাচ্ছে। এমন অভিযোগ মন্ত্রী পার্থ ভৌমিকের৷

শিবু হাজরা গ্রেফতার হয়েছে গতকাল। আদালত তাকে আট দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। সন্দেশখালি এখনও যথেষ্ট উত্তপ্ত। এই পরিস্থিতিতে রবিবার দুপুরে সন্দেশখালি পৌঁছন রাজ্যের তিন মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসু ও বীরবাহা হাঁসদা। এছাড়াও প্রতিনিধি দলে ছিলেন হাজি নুরুল।

 Partha Bhowmik

সাত জন মানুষের সঙ্গে কথা বলেন তিন মন্ত্রী। ভেরি দখলের অভিযোগ এসেছে তাদের কাছেও। অভিযোগ তথ্য আকারে জানাতে বলা হয়েছে। তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের পাওনা টাকা মিটিয়ে দেবে। এই কথা জানানো হয় এদিন। ন্যাজাটে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের মন্ত্রীরা। সন্দেশখালির ঘটনায় শাহজাহানের ভূমিকা নেই। এমনই মন্তব্য করলেন মন্ত্রী পার্থ ভৌমিক।

এদিন ন্যাজাট থানায় এলাকায় গিয়েছিলেন মন্ত্রীরা। সন্দেশখালিতে সাধারণ মানুষের মধ্যে কোনও আতঙ্ক নেই। সিপিএম বিজেপির পরিকল্পিত নাটক এখানে। তৃণমূলের কেউ অপরাধ করলে দল ব্যবস্থা নেবে। ধর্ষণের অভিযোগ থাকলে এসে অভিযোগ জানানো হোক। এলাকায় বাহিক বাহিনী দাপিয়ে বেড়ানোর অভিযোগ মিথ্যা। এমনই বক্তব্য রাখলেন মন্ত্রী পার্থ ভৌমিক।

কেউ অন্যায় করলে দল তার পাশে দাঁড়াবে না। প্রতিনিধি দল পরিষ্কার একথা জানিয়ে দেয়। ১৭০ জনের কাছাকাছি মানুষ প্রতারিত হয়েছেন। সেই টাকার অঙ্কের পরিমাণ দুই থেকে আড়াই লক্ষের মতো দলগতভাবে টাকা মিটিয়ে দেওয়া হবে।কিছু টাকা ক্ষতিপূরণ বাবদ আজ রবিবার দেওয়া হয়েছে। দাবি করলেন মন্ত্রী।

কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ তাঁর বক্তব্যে সন্দেশখালি প্রসঙ্গ তুলেছিলেন। অমিত শাহকে এ দিন কটাক্ষ করলেন পার্থ ভৌমিক। বিলকিস বানুর ধর্ষকদের গলায় মালা পরানো হয়েছিল। অমিত শাহ নিজে জেলে গিয়েছিলেন। বিধানসভা নির্বাচনের আগে ৪২ বার বাংলা এসেছিলেন। তাঁকে এই রাজ্যের মানুষ বিশ্বাস করবে?

তৃণমূল প্রতিনিধি দলকে এদিন বরণ করা হয়। যাওয়ার পথে ফুল ছড়ানো হয়েছিল।বহু সাধারণ মানুষ উপস্থিত হন তাদের সামনে। ৩ তারিখে সন্দেশখালিতে সভা রয়েছে। সেদিন মানুষের ভূমিকা আস্থা বোঝা যাবে। দাবি করলেন প্রতিনিধি দলের সদস্যরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+