শেখ শাহজাহানের জন্যই কি সিরাজের এমন বাড়বাড়ন্ত? তাঁর নামে অভিযোগের পাহাড়
দাদার বদান্যতায় ভাইয়ের কি এই বাড়বাড়ন্ত? না কী ভাই নিজেই সাম্রাজ্য বিস্তার করেছে? সিরাজ শেখের নামে বিস্তর অভিযোগ সামনে আসছে। উসকে দিচ্ছে ভয়াবহতার কথা। সন্দেশখালিতে অভিযোগের ক্যাম্প খোলা হয়েছে। সেখানে সিরাজের বিরুদ্ধেই বেশিরভাগ অভিযোগ দায়ের হচ্ছে বলে খবর।
সন্দেশখালি কাণ্ডে সাধারণ মানুষ, মহিলাদের উপর অত্যাচারের ঘটনা সামনে এসেছে। শেখ শাহজাহান এলাকার তৃণমূল নেতা। কার্যত বধ্যভূমি তৈরি করে রাখা। সাধারণ মানুষের মুখ খোলার কোনও উপায় নেই দীর্ঘ সময় ধরে। তাদের উপর চলে আসছে অন্যায় অবিচার অত্যাচার। এমনই অভিযোগ সামনে এসেছে।

গ্রেফতারের দাবি জানানো হলেও ৫২ দিন পেরিয়েও অধরা শেখ শাহজাহান। সাধারণ মানুষ বিশেষ করে মহিলারা সামনে চলে আসছে। ঝাঁটা৷ লাঠি নিয়ে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলছেন। পুলিশের সামনেও সাধারণ মানুষ একইভাবে বিক্ষোভ অবস্থান আন্দোলন করছে। আর এবার সামনে আসছে সিরাজের নামে অভিযোগ।
সন্দেশখালি থেকে কয়েক কিলোমিটার দূরে বেড়মজুর এলাকা। সেখানে সাধারণ মহিলারা ক্ষোভে ফেটে পড়ছে। এলাকার জমি দখল করে নিয়েছে। আশেপাশের জমিও না বলে হস্তগত করেছে সে। পুকুর নিয়ে নেওয়া তার কাছে কোনও বড় ঘটনা নয়। ভেড়ি দখল করাও বাঁ হাতের খেল। তাছাড়াও রয়েছে সাধারণ মানুষকে তুলে নিয়ে গিয়ে মারধর, ভয় দেখানোর ঘটনা।
গত তিনদিনে সিরাজের নামে বিস্তর অভিযোগ উঠে আসছে। সাধারণ মানুষ ক্ষোভের বহিঃপ্রকাশ দেখাচ্ছে। এমনই বক্তব্য ওয়াকিবহাল মহলের একাংশের। কিন্তু সিরাজ কীভাবে এল? শেখ শাহজাহানের নামে প্রথম থেকে অভিযোগ। গোটা সন্দেশখালি এলাকার বেতাজ বাদশা তিনি। তাহলে কি দাদার বদান্যতায় শেখ সিরাজ এমন প্রভাবশালী হয়ে উঠল?
বেড়মজুর সহ আশেপাশে এলাকায় সিরাজ হয়ে উঠল অপ্রতিরোধ্য। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে জমি জিরেত হস্তগত করাই তার অন্যতম কাজ হয়ে উঠল? না কি শুরু থেকেই শেখ সিরাজ ভয়াবহ? সন্দেশখালি ও আশেপাশে কান পাকলে প্রচুর কথা শোনা যায়।
সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখে পুলিশ ক্যাম্প হয়েছে। অভিযোগ নেওয়া হচ্ছে ক্যাম্পে। গতকাল ৭৭ টি অভিযোগ জমা পড়েছিল। জানা গিয়েছে, বেশিরভাগ অভিযোগই সিরাজের বিরুদ্ধে। তাহলে কি দাদার আশ্রয়ে থেকে শেখ সিরাজ এমন বেপরোয়া হয়ে উঠেছিল? না কি দাদার সঙ্গেই কাঁদে কাজ মিলিয়ে এই ভূমিকায় সিরাজ?
শেখ শাহজাহান অধরা এখনও। সিরাজও অধরা। অভিযোগের পাহাড় ক্রমশ উঁচু হচ্ছে। শেখ সিরাজকে ধরার জন্য পুলিশ কী ব্যবস্থা নেবে? না কী দাদার মতো তাকেও পাওয়া যাবে না? প্রশ্ন উঠছে।












Click it and Unblock the Notifications