সাত দিনে ধরা পড়বে শাহজাহান? কুণালের লেখা ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক শিবিরে

সাত দিনের মধ্যে গ্রেফতার হবে শেখ শাহজাহান। পুলিশের জালে ধরা পড়বে সন্দেশখালির বেতাজ বাদশা। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের এক্স হ্যান্ডেলের বার্তা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। সাত দিনের মধ্যে শেখ শাহজাহান ধরা পড়বে। এমনই বার্তা দিচ্ছেন কুণাল।

শেখ শাহজাহানকে কেন ধরা হচ্ছে না? ৫০ দিন পেরিয়ে যাওয়ার পরেও কেন পুলিশ তাকে ধরতে পারছে না? এই অভিযোগ চলে আসছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী শিবির থেকে সাধারণ মানুষ।

Kunal Ghosh

এই অবস্থায় গতকাল রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছিলেন। বিচার ব্যবস্থার জন্যই শেখ শাহজাহানকে ধরা যাচ্ছে না। এমন বার্তা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

কলকাতা হাইকোর্ট মামলায় স্থগিতাদেশ দিয়ে রেখেছে। সেই কারণেই পুলিশ পদক্ষেপ করতে পারছে না। এমন বক্তব্য উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়। আজ সোমবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে কোনওভাবেই শেখ শাহজাহানকে বাধা নেই গ্রেফতার করতে। কলকাতা হাইকোর্ট শেখ শাহজাহানের গ্রেফতারির বিষয়ে কোনও স্থগিতাদেশ আগে দেয়নি।

তারপরেই রাজনীতিতে শুরু হয়ে যায়। চাপানউতোড় শেখ শাহজাহান গ্রেফতারি প্রসঙ্গে। সবুজ সংকেত দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্য পুলিশ প্রশাসনের কোনও ধোঁয়াশা থাকল না। তাহলে কখন শাহজাহানকে গ্রেফতার করা হবে? জানা গিয়েছে, অনতিপরেই তৃণমূলের এই নেতার নামে এফআইআর রুজু হয়েছে। তবে সব থেকে চাঞ্চল্য ছড়িয়েছে দলীয় মুখপাত্র কুণাল ঘোষের এক্স হ্যান্ডেল পোস্টে।

এদিন কুণাল লিখেছেন, শেখ শাহজাহান গ্রেফতার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক বলেছিলেন। আদালতের আইনি জটেই বিষয়টা আটকে ছিল। তার সুযোগে রাজনীতি করছিল বিরোধীরা। আজ হাইকোর্ট সেই জট খুলে পুলিশকে অনুমোদন দেওয়ায় ধন্যবাদ। সাত দিনের মধ্যে শাহজাহান গ্রেফতার হবে।

আর শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এক সময় বিজেপি দাবি করছিল শেখ শাহজাহানকে পুলিশ আশ্রয় দিয়ে রেখেছে। বিরোধীরা এই বক্তব্যে সহমত পোষণ করেছে। সাধারণ মানুষ দাবি করছে, শেখ শাহজাহান সন্দেশখালিতেই রয়েছে। পুলিশ তাকে ধরছে না। তাহলে কি এবার শেখ শাহজাহানের নাগাল পাবে পুলিশ
?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+