কাঠ মিলে ভয়াবহ আগুন, কয়েক লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতির আশঙ্কা

কাঠ মিলে ভয়াবহ আগুন, কয়েক লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতির আশঙ্কা

গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেল বসিরহাটের হাড়োয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামের একটি কাঠ মিল। ঘটনায় হতাহতের কোনও খবর না থাকলেও কয়েক লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি আশঙ্কা করা হচ্ছে।

কাঠ মিলে ভয়াবহ আগুন, কয়েক লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতির আশঙ্কা

দমকল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোররাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে কাঠ মিলে বেশ কয়েকজন শ্রমিক থাকে। তাই ঘটনায় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে মশার জন্য কাঠমিলের লেবাররা ডিমের ট্রে জালিয়েছিল ভোররাতে তা থেকেই আগুন লাগে বলে অনুমান।

জানা গিয়েছে, প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে প্রথমে গ্রামবাসীদের চেষ্টায় পুকুরের জল তুলে আগুন নেভানোর চেষ্টা করে পরের দমকলের একটি ইঞ্জিন এসেছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল। শুধুই কি ডিমের ট্রে থেকে আগুন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল। ঘটনায় কাঠ মিলের মালিক সুবিদ মোল্লা, তিনি জানাচ্ছেন কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+