বেড়মজুর এলাকায় ১৪৪ ধারা জারি, ঝামেলা দেখলেই গ্রেফতারের নির্দেশ পুলিশকে

শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত ছিল বেড়মজুর এলাকা। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়েছিল। গাছের ডালপালা, টায়ার জরো করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সেই এলাকাতেই বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘ সময়ের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রনে এল।

জানা গিয়েছে, বেড়মজুর ১ ও ২ গ্রাম পঞ্চায়েতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কোনওভাবে যাতে আর পরিস্থিতি উত্তপ্ত না হয়, সেজন্য কড়া নজরদারি পুলিশের। কেউ ঝামেলা করলে অবিলম্বে তাকে গ্রেফতার করা হবে। এমনই নির্দেশ এসেছে।

Bermajur

পুলিশের গাড়ি মহিলার পায়ের উপর দিয়ে চলে যায়। নিরাপরাধ মানুষদের পুলিশ গ্রেফতার করেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের বিরুদ্ধে আজ এই অভিযোগ উঠেছে বেড়মজুর এলাকায়।

এরপরেই স্থানীয় মহিলারা আন্দোলন শুরু করেন। বাড়ির পুরুষরাও এবার বিক্ষোভ দেখায়। গাছের মোটা গুড়ি রাস্তায় ফেলা হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় গাছের কাটা ডালপালায়। গোটা এলাকা কার্যত অবরুদ্ধ করে রাখার চেষ্টা চলে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। রাস্তা পরিষ্কার করা হয়। যেসব জায়গায় আগুন জ্বলছিল, সেখানে জল ঢেলে নিভিয়ে ফেলা হয়। এলাকা শান্ত রাখতে সাধারণ মানুষকে বার্তা দেওয়া হয়েছে। তারপরও পরিস্থিতি অশান্তি থাকলে সদস্যদের গ্রেফতার করা হবে। এই নির্দেশ দেওয়া হয়।

সকালে ওই এলাকায় গিয়েছিলেন রাজ্যের ডিজি রাজীব কুমার ও আইজি ( দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। সাধারণ মানুষকে শান্ত থাকতে তারা বলেছিলেন। আইন যাতে নিজেদের হাতে না তোলা হয়। সে কথাও বলা হয়। পুলিশকে দেখে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল।

একসময় সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়। মহিলারা লাঠি ঝাঁটা নিয়ে বেরিয়ে পড়েছিলেন। পুলিশের গাড়িও আটকে রাখা হয়েছিল। ৫০ দিন হয়ে গেলেও শেখ শাহজাহান গ্রেফতার হল না! এদিকে নিরাপরাধ মানুষকে গ্রেফতার করা হচ্ছে! উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে তুলে দিয়ে যাওয়া হচ্ছে! পুলিশের ভূমিকায় মানুষের মধ্যে প্রবল খোঁজ ছড়িয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+