Sandip Ghosh: ক্যানিংয়ে ১০ বিঘা জমিতে সন্দীপ ঘোষের বিলাসবহুল বাংলো! সেখানে কোনও নথি নেই তো?

Sandip Ghosh: আরজি কর কাণ্ডে (RG Kar Medical College) ধৃত সন্দীপ ঘোষের বিলাসবহুল বাংলোর খোঁজ। ক্যানিং ২ নম্বর ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিশাল একটি বাংলোর খবর সামনে। প্রায় দশ বিভা জমির উপরে সেই বাংলো তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। একেবারে নীল রঙের বাড়িটির সামনে লালরঙে বড়বড় অক্ষরে নামও লেখা রয়েছে বলে জানা যাচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে এই বাড়ি ঘিরেই শুরু হয়েছে স্থানীয়দের মধ্যে জোর চর্চা। বাংলা এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বছর দুই আগে এই বাড়ি তৈরি করেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) । স্থানীয়দের দাবি, সময় পেলেই সেই বাড়িতে আসতেন।

Former principal Sandip Ghosh

একা নয়, সবসময় পরিবার নিয়েই সন্দীপ ঘোষ (Sandip Ghosh) আসতেন বলে স্থানীয় মানুষজন ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন। তবে রাতে থাকতেন না। দিনের সময় কিছুটা কাটিয়েই ফের কলকাতায় ফিরতেন বলে খবর। যদিও এখন বিলাশবহুল এই বাড়ির দেখভালের দায়িত্বে রয়েছেন একজন কেয়ারটেকার।

তিনি জানিয়েছেন, আরজি কর কাণ্ডের অনেক আগে থেকেই সন্দীপ ঘোষ আসেননি। গোটা বাড়ি তালাবন্ধ অবস্থাতে পড়ে রয়েছে বলে জানা জাছে। বলে রাখা প্রয়োজন, কলকাতা হাইকোর্টের নির্দেশে আর্থিক কেলেঙ্কারির তদন্ত করছে সিবিআই। ইডির নজরে সন্দীপ ঘোষ। এখন যদিও সিবিআই'য়ের কাস্টাডিতে রয়েছেন তিনি। এর আগে সন্দীপ ঘোষের বেলেঘাটার বিলাসবহুল বাড়িতে হানা দেয় সিবিআই। দীর্ঘ কয়েক ঘন্টা ধরে তল্লাশি চালান। আর এই তল্লাশিতে একাধিক নথি উদ্ধার করেন কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা।

এমনকি যে দুর্নীতির নথি তদন্তকারীরা খুঁজছেন সেটা সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বেলেঘাটার বাড়িতেই উদ্ধার হয়েছে বলে খবর। অন্যদিকে আজ শুক্রবার ইডির তরফেও বিশেষ অভিযান চালানো হচ্ছে। বেলেঘাটার বাড়িতেই সাতসকালে অভিযানে যান তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যদিও বাড়িতে কেউ ছিলেন না। বাইরে থেকে তালা বন্ধ। সন্দীপও বর্তমানে সিবিআই'য়ের হেফাজতে।

ফলে দীর্ঘ কয়েক ঘন্টা বাড়ির বাইরেই দাঁড়িয়ে থাকেন ইডির আধিকারিকরা। শেষমেশ এলাকা ছাড়েন তদন্তকারীরা। তবে জল্পনা যেভাবে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ি থেকে বিপুল নথি উদ্ধার হয়, তেমন কিছু ক্যানিং ২ নম্বর ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ডাক্তারবাবুর বিলাসবহুল বাড়িতে লুকিয়ে রাখা হয়নি তো? জথেষ্টয় গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+