'আমরা তৃণমূলই করি', লাঠি হাতে রুখে দাঁড়িয়ে শাহজাহানদের গ্রেফতারের দাবি সরবেড়িয়ার মহিলা বাহিনীর
অত্যাচার সহ্য করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তাঁদের। গতকাল রাত থেকে উলট পূরাণ শুরু হয়েছে সন্দেশখালিতে। এলাকার দোর্দণ্ড প্রতাপ নেতা শাহজাহান শেখর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি। বৃহস্পতিবার সকাল থেকে ফের রাস্তায় নামলেন সরবেড়িয়ার মহিলারা।
লাঠি হাতে শয়ে শয়ে মহিলা রাস্তায় নেমে এসেছেন। সকলের একটাই দাবি গ্রেফতার করতে হবে শাহজাহান শেখদের। আর অত্যাচার সহ্য করবেন না তাঁরা। পুিলশের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। আবার তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমরা তৃণমূলই করি।

অর্থাৎ হঠাৎ করে সন্দেশখালিতে গ্রামবাসীদের ফুঁসে ওঠা। শাহজাহান ঘনিষ্ঠ নেতাদের অফিসে ভেড়িতে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনার নেপথ্যে সিপিএম এবং বিজেপি কর্মীসমর্থকরা জড়িত রয়েছে বলে দাবি করেছিলে স্থানীয় কয়েকজন তৃণমূল েনতা। কিন্তিু আজ সকাল থেকে বাঁশ-লাঠি হাতে ফের পথে নামেন সরবেড়িয়ার মহিলারা। পথে নেমে তাঁরা দাবি করেছেন অন্য কোনও রাজনৈতিক দল নন তাঁরা তৃণমূলই করেন। কিন্তু শাহজাহান শেখ এবং তাঁর দলবলের অত্যাচার আর সহ্য করতে পারছেন না। নিজেদের নিরাপত্তার স্বার্থে তাঁরা রাস্তায় নেমেছেন।
শাহজাহান শেখ দিনের বেলায় বাড়ির ছেলেদের তুলে নিয়ে িগয়ে মারধর করা হয়। ঘরের ছেলেদের পড়তে দেওয়া হয় না। তাঁদের হাত থেকে বই কেড়ে নিয়ে অস্ত্র তুলে নেওয়া হয়। তাদের রাজনীতি করতে বাধ্য করা হয়। এমনকী কেউ যদি বাধা দেয় তাহলে পাল্টা তাঁদের উপরে অত্যাচার করা হয় বলে অভিযোগ করেছেন তাঁদের। রাতের অন্ধকারে মহিলাদের তুলে নিয়ে অত্যাচার করা হয়।শাহজাহান শেখ দিনের বেলায় বাড়ির ছেলেদের তুলে নিয়ে িগয়ে মারধর করা হয়। ঘরের ছেলেদের পড়তে দেওয়া হয় না। তাঁদের হাত থেকে বই কেড়ে নিয়ে অস্ত্র তুলে নেওয়া হয়। তাদের রাজনীতি করতে বাধ্য করা হয়। এমনকী কেউ যদি বাধা দেয় তাহলে পাল্টা তাঁদের উপরে অত্যাচার করা হয় বলে অভিযোগ করেছেন তাঁদের। রাতের অন্ধকারে মহিলাদের তুলে নিয়ে অত্যাচার করা হয়।
শাহাজাহান শেখে এবং তার দলবল আদিবাসীদের জমি দখল করে নিয়েছে বলে অভিযোগ। বিগের পর বিঘে মাছের ভেড়ি দখল করে নেওয়া হয়েছে। কিন্তু টাকা দেয়নি শাহজাহান শেখের বাহিনী। অত্যাচারের সব সীমা ছাড়িয়ে গিয়েছে । দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তাই আর ঘরে থাকতে পারছেন না তাঁরা। এবার নিজেদের িনরাপত্তার দাবিতে পথে নেমেছেন গ্রামের মহিলারা। এতোদিন কেন তাঁরা রাস্তায় নামেননি। তার জবাবে মহিলারা বলেছে ভয়ে ঘরে সিঁধিয়ে ছিলেন।
মহিলাদের মিছিল সামাল দিতে পুলিশ আগে থেকেই প্রস্তুত ছিল। পুলিশ গ্রামের মহিলাদের আশ্বস্ত করার চেষ্টা করা হয়। কিন্তু তারা শুনতে রাজি হননি। শাহজাহান শেখ এবং তার দলবলের গ্রেফতারির দাবি করেছেন। তারা শিবু হাজরা এবং উত্তম সর্দারের গ্রেফতারি দাবি করেছেন। লাঠি-ঝাঁটা হাতে রীতিতো থানা ঘেরাওয়ের পথে নেমেছেন তাঁরা। ক্ষোভে ফুঁসছে সরবেড়িয়ার মহিলারা।












Click it and Unblock the Notifications