Sandeshkhali: সন্দেশখালির আড়ালে টার্গেট মহিলা ভোটার, ময়দান ছাড়তে নারাজ তৃণমূল, সুযোগ খুঁজছে বিজেপিও
সন্দেশখালিতে অসন্তোষের আঁচের মাঝেই রাজ্যে সফরে আসছেন প্রধানমন্ত্রী মোদী। আগামী ৬ তারিখ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন বারাসতে সভা করবেন প্রধানমন্ত্রী মোদী। সেসময় তিনি সন্দেশকালির নির্যাতিতাদের সঙ্গেও কথা বলতে পারেন।
সন্দেশখািলর ইস্যুযে লোকসভা ভোটে বিজেপির মূল অ্যাজেন্ডা হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই। তাতে পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও। এক কথায় ভোটের আগে সন্দেশখালি নিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে দড়ি টানাটানি চরমে উঠতে চলেছে। ইতিমধ্যেই বিজেপিকে সন্দেশখালি থেকে দূরে রাখার মরিয়া চেষ্টা চালাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস।

শাসক দলের কাঁটা হয়ে দাঁড়িয়েছে সন্দেশখালি। এই আন্দোলনের ভূমিকায় রয়েছে প্রধানত মহিলারা। মহিলারাই প্রথম শাহজাহান শেখ এবং তাঁর দলবলের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন। একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন তাঁরা। রাতেই অন্ধকারে শিবু হাজরা, শাহজাহান শেখের অনুগামীরা মহিলাদের পার্টি অফিসে ডেকে এনে নির্যাতন চালাত। অত্যাচার সহ্য করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তাঁদের।
মহিলাদের এই ক্ষোভ প্রশমনে এক প্রকার ব্যর্থ শাসক দল। কিন্তু হাল ছাড়তে নারাজ। বাজেটে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে আদিবাসী মহিলাদের ভাতা বাড়ানোর কথাও ঘোষণা করেছেন তিনি। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। মহিলা ভোটারদের কথা মাথায় রেখেই বাজেট তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন বিরোধীরা।
কিন্তু সন্দেশখালির মহিলারা কি সেই ভাতা বৃদ্ধিতে সন্তুষ্ট হবে। ভরসা কি ফেরাতে পারবে মমতা সরকার। এই দোটানার মধ্যে সন্দেশখালিতে মহিলাদের বিক্ষোভকে হাতিয়ার করতে চলেছে বিজেপি। সেকারণে বারবার সন্দেশখালি ইস্যুকে জাগিয়ে রাখতে চাইছে তারা। রাষ্ট্রপতি কাছে একাধিকবার রিপোর্ট জমা করেছে একাধিক কমিশন। সেই সঙ্গে বারবার শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার সন্দেশখালিতে পৌঁছে গিয়েছেন।
সন্দেশখালিতে পা রেখে শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছিলেন মহিলারা তাঁদের সঙ্গে রয়েছেন। মহিলা ভোটারদের টানতে এবার মোদীর সভা করাতে চলেছে বিজেপি। বারাসতে ৬ তারিখ সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্দেশখালি থেকে খুব বেশি দূরে নয় সন্দেশখালির অবস্থান। তারপরে আবার সন্দেশখালিতে নির্যাতিতাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications