লক্ষ্য বারাসতে PM মোদীর সঙ্গে সাক্ষাত! যাওয়ার আগে থানা থেকে ফোন, হুমকির অভিযোগ সন্দেশখালির মহিলাদের
বারাসতে প্রধানমন্ত্রী মোদীর নারী শক্তি বন্দন সভা। তার আগে বুধবার সকাল থেকে সন্দেশখালি থেকে মহু মানুষ বারাসতের পথে। আলাদা করে মহিলাদের সেখানে নিয়ে যাচ্ছেন বিজেপির নেতরা। বিশেষ করে নির্যাতিতারা। এই যাত্রার সময়েই তাঁদের মুখে তৃণমূলের বাহিনী ও পুলিশের বিরুদ্ধে অভিযোগ শোনা গিয়েছে।
সন্দেশখালির মহিলাদের কেউ দাবি করছেন, তৃণমূলের বাহিনী তাঁদেরকে হুমকি দিয়েছে। আবার কেউ দাবি করছেন, সমন পাঠিয়ে থানায় ডাকছে পুলিশ। যাঁদেরকে সমন পাঠানো হয়েছে, তাঁদের এদিনই হাজিরা দিতে বলা হয়েছে বলে অভিযোগ করেছেন সেইসব মহিলারা।

বুধবার সকালে ধামাখালি ফেরিঘাট থেকে বারাসতের পথে বাসে যাওয়া মহিলারা বলেছেন, সন্দেশখালিতে তৃণমূলের অত্যাচারের কথা তাঁরা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরতে চান। তৃণমূলের গুণ্ডারা তাঁদের জমি-জায়গার পাশাপাশি ইজ্জতও নিয়েছে বলে অভিযোগ করেছেন, সেইসব মহিলারা।
কোনও কোনও মহিলা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানিয়েছেন, থানা থেকে বারে বারে ফোন করে বুধবার সন্দেশখালি থানায় হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। যেখানে তিনি আগে কোথাও কোনও মুখ খোলেননি কীভাবে তাঁকে থানায় ডাকা আর সেই ডাকের সময় নিয়েও প্রশ্ন তুলেছেন ওই মহিলা।
অন্যদিকে, মঙ্গলবার পিয়ালি দাস নামে এক মহিলা অভিযোগ করেছেন, সন্দেশখালি থানার পুলিশ তাঁর বাড়িতে গিয়ে একটি কাগজে সই করতে বলে। কাগজে কী লেখা আছে তা পড়ার সময় টুকু না দিয়ে জোর করে সই করিয়ে নিয়ে চলে যায় বলে অভিযোগ করেছেন তিনি। পিয়ালি দাসের অভিযোগ, যাতে তাঁরা প্রধানমন্ত্রীর সভায় যেতে না পারেন, সেই জন্য তাঁদেরকে ছয় মার্চ থানায় ডাকা হয়েছে।
যদিও পুলিশ সূত্রে খবর, দশ ফেব্রুয়ারি ছাড়াও বিভিন্ন সময়ে দায়ের করা মামলায় মহিলাদের বয়ান নথিভুক্ত করতেই পুলিশের তরফে হাজিরা দিতে বলা হয়েছে।
এছাড়াও সন্দেশখালির মহিলারা অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রীর সভায় না যেতে তৃণমূলের তরফে বাড়িতে লোক পাঠিয়ে চাপ দেওয়া হয়েছে। এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications