Sandeshkhali: ঘরের দেওয়ালে বাঁশ দিয়ে মার.. রাতের অন্ধকারে অভিযোগকারিনীর বাড়িতে হামলা, ফের প্রশ্নের মুখে পুলিশ

শিবু হাজরাকে গ্রেফতার করা হয়েছিল এক নির্যাতিতার গোপন জবানবন্দীর ভিত্তিতে। গণধর্ষণের অভিযোগ করেছিলেন নির্যাতিতা। তারপরেই গ্রেফতার করা হয় শাহজাহান শেখের ডানহাত শিবপ্রসাদ হাজরাকে। তার গ্রেফতারির পরেই সেই অভিযোগকারী মহিলার বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালানো হয় বলে অভিযোগ।

শিবুর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন বলে সেদিন বাড়ি ফিরতে পারেননি তিনি। আতঙ্কে অন্য জায়গায় গিয়ে রয়েছেন। যেমন আশঙ্কা করেছিলেন তেমনই ঘটেছে রাতের অন্ধকারে। অভিযোগকারীর বাড়িতে রাতের অন্ধকারে রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে। রাতের অন্ধকারে ঘরে টর্চের আলো ফেলে আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে। বাঁশ-লাঠি নিয়ে এসে বাড়ির দেওয়ালে বেপরোয়া হামলা চালানো হয়েছে।

Sandeshkhali

আতঙ্কে ঘরে ফিরতে পারছেন না অভিযোগকারী। নিরাপত্তা দিতে আবশেষে পুলিশি ক্যাম্প বসানো হয়েছে অভিযোগকারীর বাড়ির সামেনে। আতঙ্কে রয়েছেন গ্রামের বাসিন্দারাও। শাহজাহান শেখের ডান হাত শিবু হাজরার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে গোপন জবানবন্দি দিয়ে এসেছিলেন তিনি। তারপরেই পুলিশ শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের করে। এবং গ্রেফতার করে শিবু হাজরাকে।

এদিকে তারপর থেকে রীতিমতো প্রাণ ভয়ে রয়েছেন অভিযোগকারিনী। এদিকে আবার গ্রামে বাড়ি বাড়ি গিয়ে অভিযোগ সংগ্রহ করছে বিডিও। গতকাল অভিযোগ গ্রহণের জন্য সন্দেশখালিতে ক্যাম্প করেছিল স্থানীয় প্রশাসন। কিন্তু সেখানে কেউ অভিযোগ জানাতে যাননি। তারপরে বাড়ি বাড়ি ঘুরতে শুরু করে স্থানীয় প্রশাসন। তাঁদের জমি জমা নিয়ে কী অভিযোগ রয়েছে তা জানতে চাইছেন বিডিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+